Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
মাজিগ্রাম বিশ্বেশ্বরী উচ্চ বিদ্যালয়ে শিক্ষক দিবস ও বার্ষিক পুরস্কার বিতরণ

মাজিগ্রাম বিশ্বেশ্বরী উচ্চ বিদ্যালয়ে শিক্ষক দিবস ও বার্ষিক পুরস্কার বিতরণ

মাজিগ্রাম বিশ্বেশ্বরী উচ্চ বিদ্যালয়ে শিক্ষক দিবস ও বার্ষিক পুরস্কার বিতরণ

রাহুল রায়,মঙ্গলকোট : সর্বপল্লী রাধাকৃষ্ণণের জন্মদিন উপলক্ষে শনিবার দেশজুড়ে পালিত হলো শিক্ষক দিবস। সেই উপলক্ষে পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের মাজিগ্রাম বিশ্বেশ্বরী উচ্চ বিদ্যালয়ে উৎসাহ-উদ্দীপনার সঙ্গে শিক্ষক দিবস ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদ্যালয়ের নবনির্মিত মঞ্চে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে ডঃ রাধাকৃষ্ণণের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন ও প্রদীপ প্রজ্জ্বলন করা হয়। পরিবেশিত হয় উদ্বোধনী সংগীত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মঙ্গলকোটের বিধায়ক শিশির ঘোষ, বিদ্যালয়ের সদস্য পূজা পাঁজা ও জগদীশ দত্ত, চন্দ্রপুর কলেজের বাংলা বিভাগের অধ্যাপক তন্দ্রা পাল, প্রধান শিক্ষক সুব্রত কুমার সাহা-সহ বিশিষ্ট ব্যক্তিরা।
শিক্ষক দিবস উপলক্ষে অতিথিদের হাতে কাটোয়া গাছ গ্রুপের পক্ষ থেকে চারাগাছ তুলে দেওয়া হয়। পাশাপাশি বিদ্যালয়ের ছাত্রীরা প্রধান শিক্ষক-সহ শিক্ষক-শিক্ষিকাদের হনুমানজির ছবি সম্বলিত ফটোফ্রেম উপহার দিয়ে তাঁদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করে।
এরপর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে কৃতী ছাত্রছাত্রীদের পাশাপাশি পঞ্চম থেকে নবম শ্রেণির পড়ুয়াদেরও পুরস্কৃত করা হয়। পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ক্রীড়াক্ষেত্রে সাফল্য অর্জনকারী ছাত্রছাত্রীদেরও সম্মানিত করা হয়। তাঁদের হাতে মেডেল, সার্টিফিকেট, উপহার ও চারাগাছ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে অতিথিরা ছাত্রছাত্রীদের ভালো ফলাফলের পাশাপাশি ভালো মানুষ হয়ে ওঠার বার্তা দেন। সব মিলিয়ে শিক্ষক দিবস, ছাত্রছাত্রীদের সম্মাননা, সাংস্কৃতিক পরিবেশনা ও পরিবেশরক্ষার বার্তায় উৎসবমুখর হয়ে ওঠে বিদ্যালয় চত্বর।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Mongalkote.com