Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
রাইপুর কিশলয় শিশু শিক্ষা নিকেতনের বাৎসরিক উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

রাইপুর কিশলয় শিশু শিক্ষা নিকেতনের বাৎসরিক উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

রাইপুর কিশলয় শিশু শিক্ষা নিকেতনের বাৎসরিক উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

সৌমী মন্ডল বাঁকুড়া:-সম্প্রতি রাইপুর কিশলয় শিশু শিক্ষা নিকেতনের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো বিদ্যালয় প্রাঙ্গনে। প্রদীপ প্রজ্জলন ও মনিষীদের প্রতি মাল্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গড় রায়পুর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ফটিক চন্দ্র খাঁ, অবসরপ্রাপ্ত শিক্ষক যোগ শিক্ষক-শিক্ষিকা গৌতম বিশ্বাস ,শ্যামলী সিনহা বিশ্বাস শিক্ষারত্ন পুরস্কারপ্রাপ্ত শিক্ষক সাধন কুমার মন্ডল, প্রমূখ।বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি পতিত পাবন নাগ , সম্পাদক কুঞ্জ বিহারী মাহাত, প্রধান শিক্ষক বাবুলাল টুডু, সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষাগণের সার্বিক সহযোগিতায় খুদে পড়ুয়ারা একটি অসামান্য সংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করল।

খুদেদের মধ্যে নার্সারি থেকে প্রথম শ্রেণি পর্যন্ত যারা অনুষ্ঠান মঞ্চে ছাপ রাখল তাদের জন্য আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন অতিথিবৃন্দ ও অভিনন্দন শিক্ষক শিক্ষিকাদের। একদম খুদে পড়ুয়ারা মঞ্চে যে কৃতিত্ব দেখালো তা প্রশংসনীয়। এছাড়া রয়েছে চতুর্থ শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের নাটক যা উপস্থিত অভিভাবক অভিভাবিকা থেকে শুরু করে সকলের মন জয় করে নেয়। এদিনের এই বাৎসরিক অনুষ্ঠানে পড়ুয়াদের বাৎসরিক ফলাফলে বিশেষ স্থান দখল করায় তাদের মধ্যে প্রতিযোগিতা মূলক মনোভাব বাড়াতে প্রথম ,দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয়।

পুরস্কার গুলি তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ। বিদ্যালয়ের সম্পাদক কুঞ্জ বিহারী মাহাতো বলেন প্রতিবছর আমাদের একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে এছাড়া বাৎসর িক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ক্রীড়া প্রতিযোগিতা তেও যারা বিশেষ দখল করে তাদের পুরস্কৃত করা হয় এছাড়া শিশুদের মধ্যে পড়াশুনার সাথে সাথে সংস্কৃতি চর্চা ও গুরুজনদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের পাঠ দেওয়া হয়। যার কারনে ব্লকের অন্যান্য বেসরকারি বিদ্যালয়ে গুলি থেকে আমাদের বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের চাপ বেশি।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Mongalkote.com