Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
সারা ভারত জুড়ে শ্রমিক স্বার্থে BMS এর ডেপুটেশন কর্মসূচি

সারা ভারত জুড়ে শ্রমিক স্বার্থে BMS এর ডেপুটেশন কর্মসূচি

সারা ভারত জুড়ে শ্রমিক স্বার্থে BMS এর ডেপুটেশন কর্মসূচি

কৃষ্ণ প্রসাদ পাত্র :— ১৭ই আগস্ট ভারতের তথা বিশ্বের সবচেয়ে বড় শ্রমিক সংগঠন বি এম এস এর ডাকে ভারতের সমস্ত পিএফ অফিসের সদর কার্যালয়ে তাদের দীর্ঘদিনের দশ দফা দাবির ভিত্তিতে ডেপুটেশন জমা করেন। দাবিগুলি হল প্রতিটি শ্রমিকের ন্যূনতম মাসিক বেতন ৩০০০০ টাকা করতে হবে।

ই এসআইসির আওতাভুক্ত বেতনের উর্ধ্বসীমা ২১ হাজার টাকা থেকে বাড়িয়ে ৪২০০০ টাকা করতে হবে।
ন্যূনতম ইপিএস পেনশন বাড়িয়ে মাসিক ২৭ হাজার ৫০০ টাকা করতে হবে। দিতে হবে মহার্ঘ ভাতা এবং চিকিৎসার সুবিধা। Epf এর আওতা ভুক্ত বেতনের ঊর্ধ্বসীমা ১৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা করতে হবে। বোনাস গণনার ঊর্ধ্বসীমা ৭০০০ টাকা থেকে বাড়িয়ে ১৮০০০ টাকা করতে হবে। বোনাস পাওয়ার যোগ্যতার বেতনের ঊর্ধ্বসীমা ২১ হাজার টাকা থেকে বাড়িয়ে ৪২ হাজার টাকা করতে হবে। স্কিম কর্মীদের সামাজিক ভাতা বৃদ্ধি করতে হবে। চুক্তিভিত্তিক কর্মীদের জন্য সমকাজে সমবেতন দিতে হবে। শ্রম আইন বা লেবারকোডে থাকা শ্রমিক বিরোধী বিধানগুলি বাতিল করতে হবে। গ্র্যাচুইটির উর্ধসীমা বাড়িয়ে ৪০ লক্ষ টাকা করতে হবে।
এই ১০ দফা দাবি নিয়ে ডেপুটেশন জমা করলো কথা জেলা বি এম এস কর্তৃপক্ষ। উল্লেখ্য যে আজ প্রবলবৃষ্টি সত্ত্বেও ডেপুটেশন কর্মসূচিতে ভিড় ছিল চোখে পড়ার মতো। ডেপুটেশন জমা দেওয়ার পর সাংবাদিকদের কলকাতা জেলা বি এম এস এর সম্পাদক দেবত্তম পান, অল ইন্ডিয়া NFGIE(BMS) এর জেনারেল সেক্রেটারি, পশ্চিমবঙ্গ BMS এর ইন্সুরেন্স প্রভারী, BRICKS কমিটির সদস্য এছাড়াও কলকাতা জেলা কমিটির সদস্য ও চৌরঙ্গী বিধানসভা কেন্দ্রের বিএমএস এর সেক্রেটারি হিমাদ্রি ভট্টাচার্য বললেন যে আজকের ডেপুটেশন কর্মসূচি সম্পূর্ন সফল। PF কমিশনার তাঁদের কথা মনোযোগ সহকারে শুনেছেন এবং তা সমাধান এর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ এর আশ্বাস দিয়েছেন। এছাড়াও এদিন ডেপুটেশনে যোগ দিয়েছিলেন বিএমএস পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য ও এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের সেক্রেটারি প্রভাস কুমার মন্ডল ও ইস্টার্ন রেল পি আর কে এস এর জেনারেল সেক্রেটারী মন্টু কুমার তেওয়ারি ছাড়াও অন্যান্য নেতৃত্ববৃন্দ।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Mongalkote.com