সারেঙ্গার সাঁইতোড়া গ্রামে জন্মাষ্টমী উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির।
শুভদীপ মন্ডল বাঁকুড়া।:-জঙ্গলমহলের সারেঙ্গা ব্লকের সাঁইতোড়া গ্রামে জন্মাষ্টমী উৎসব উপলক্ষে গ্রাম্য ষোলআনা উদ্যোগেএকটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। সহযোগিতায় জীবন দীপ ফাউন্ডেশন রাইপুর।।
সাঁইতোড়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্তদান শিবির টি অনুষ্ঠিত হয়। রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদ্যুৎ কুমার মন্ডল ছিলেন বিশিষ্ট শিক্ষক সমাজসেবী শিলাদিত্য সরকার, সমাজকর্মী মণি শঙ্কর দত্ত। শিক্ষক পার্থ ঘোষ, সমাজকর্মী পার্থ মাহাতো সহ এলাকার বিশিষ্ট মানুষজন। উদ্যোক্তাদের মধ্যে অন্যতম ব্যক্তিত্ব বুদ্ধদেব মিশ্র বলেন অনেক দিনের ইচ্ছে ছিল গ্রামে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির করার আজ সেই ইচ্ছে বা স্বপ্ন পূরণ হল।
গ্রামবাসীদের সকলের সহযোগিতায় আজ আমরা অনেকটা সফল তবে তা পুরো কৃতিত্বই আমাদের গ্রাম্যদেবতা দামোদরজিউর। তিনি আমাদের মাথার উপর না থাকলে আমরা এই কাজ করতে পারতাম না। গ্রামের জীবনে এই প্রথম রক্তদান শিবির তাতে ৬ জন মহিলা সহ মোট ৪৪ জন স্বেচ্ছায় রক্তদান করেন। উদ্যোক্তাদের পক্ষ থেকে সমস্ত রক্তদাতাদের একটি করে ফলের গাছ উপহার দেওয়া হয়। রক্ত গুলি সংগ্রহ করে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাংক।

