Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
স্বাধীনতা দিবসে নিউ গোল্ড সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির মানবিক উদ্যোগ

স্বাধীনতা দিবসে নিউ গোল্ড সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির মানবিক উদ্যোগ

স্বাধীনতা দিবসে নিউ গোল্ড সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির মানবিক উদ্যোগ

মহম্মদ নইম,

কলকাতার ৬, ড. এইচ. কে. চ্যাটার্জি লেনে ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে নিউ গোল্ড সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দেশাত্মবোধ ও সমাজসেবামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের সূচনা হয় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে।

জনাব মহম্মদ আবিদ আলি সাহেবের হাতে জাতীয় পতাকা উত্তোলনের পর স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ করে তাঁদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

স্বাধীনতা দিবসের তাৎপর্যকে সামনে রেখে স্কুলপড়ুয়া শিশুদের মধ্যে বই, খাতা, কলম-সহ বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। শিশুদের পড়াশোনায় উৎসাহ দেওয়ার পাশাপাশি তাঁদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানানো হয়। পাশাপাশি এলাকাবাসী ও উপস্থিত সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া কোর্টের আইনজীবী জনাব শাহিদ শফি সাহেব, জনাব মহম্মদ কামরুদ্দিন সাহেব, সমাজকর্মী জনাব বদরুদ্দিন আনসারি সাহেব, মির্জ হলের জনাব মহম্মদ শাহিদ রেহান, জনাব মহম্মদ ফয়াজ সাহেব-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তি ও সমাজের গণ্যমান্য মানুষজন। উপস্থিত ছিলেন নিউ গোল্ড সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরাও।

বক্তব্য রাখতে গিয়ে বিশিষ্টজনেরা স্বাধীনতার গুরুত্ব, দেশের প্রতি নাগরিকদের দায়িত্ব এবং পিছিয়ে পড়া শিশুদের শিক্ষার সুযোগ করে দেওয়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তাঁদের বক্তব্য, শিক্ষাই আগামী প্রজন্মকে শক্তিশালী, স্বনির্ভর ও দেশের উন্নয়নের অংশীদার করে তুলতে পারে।

দেশপ্রেমের আবহের পাশাপাশি শিশুদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দিয়ে মানবসেবার বার্তা—এই দুই উদ্যোগের মাধ্যমে নিউ গোল্ড সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির স্বাধীনতা দিবস উদযাপন বিশেষ তাৎপর্য লাভ করে। অনুষ্ঠানটি ঘিরে এলাকায় তৈরি হয় উৎসবের আবহ।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Mongalkote.com