Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
"সেবা রঙ্গোলি দেশের সঙ্গে" কর্মসূচি পালিত হল রাইপুরে।

"সেবা রঙ্গোলি দেশের সঙ্গে" কর্মসূচি পালিত হল রাইপুরে।

'সেবা রঙ্গোলি দেশের সঙ্গে' কর্মসূচি পালিত হল রাইপুরে।

শুভদীপ মণ্ডল বাঁকুড়া।:—পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে রাইপুর ব্লক প্রশাসনের পরিচালনায় আজ রাইপুর ব্লক কমিউনিটি হলে ব্লক এলাকার বিদ্যালয় গুলিকে নিয়ে অনুষ্ঠিত হলো সেবা সংকল্প মহা অভিযানের অঙ্গ হিসেবে 'সেবা রঙ্গোলি দেশের সঙ্গে' কর্মসূচি।

এদিনের এই কর্মসূচিতে ব্লক এলাকার ফুলকুসমা নিত্যবালা উচ্চ বালিকা বিদ্যালয়, গড় রাইপুর উচ্চ বিদ্যালয় ও দুন্দার সোনাগাড়া আশুতোষ বিদ্যাপীঠের ছাত্রীরা অংশগ্রহণ করে। দীর্ঘক্ষণ ধরে ছাত্রছাত্রীরা রঙ্গোলি র কাজ করে রঙ্গোলির যে চিত্র তারা তুলে ধরেছিল তার মধ্য থেকে প্রাকৃতিক উপায়ে ও বিকশিত ভারত এই চিত্রে বিচারকদের বিচারে প্রথম স্থান অধিকার করে ফুলকুসুমা নিত্যবালা উচ্চ বালিকা বিদ্যালয়। অন্য থিম নারী সুরক্ষা রঙ্গোলিতে দ্বিতীয় স্থান অধিকার করে গড় রাইপুর উচ্চ বিদ্যালয় ও তৃতীয় স্থান অধিকার করে দুন্দার সোনাগাড়া আশুতোষ বিদ্যাপীঠ।
এই কর্মসূচি সম্পর্কে রাইপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক উদয় নারায়ন দে বলেন সেবা সংকল্প মহা অভিযানের অঙ্গ হিসেবে সেবা রঙ্গোলি দেশের সঙ্গে কর্মসূচি টি এলাকার বিদ্যালয়ের ছাত্রীরা সুষ্ঠুভাবে সম্পন্ন করল এবং তাদের মধ্য থেকে খুব সুন্দর চিত্র তারা তুলে ধরেছে এবং প্রাকৃতিক জিনিস ব্যবহার করে প্রথম স্থান অধিকার করেছে ফুলকুসমা নিত্যবালা উচ্চ বালিকা বিদ্যালয়। এছাড়া অন্য দুটি বিদ্যালয় ভালো চিত্র তুলে ধরেছে এই অনুষ্ঠানের কর্মকাণ্ড-ছাত্রীদের মধ্যে ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে অনেক কাজে লাগবে।। আজকের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক উৎপল রায়। কার্যালয় এর ক্যাশিয়ার ঝন্টু মল্লিক, কার্যালয় কর্মী বিশ্বজিৎ সাহু ,বাবু খান,বিজেপি নেতৃত্ব পীযূষ মাহাত, প্রমূখ। অনুষ্ঠান শেষে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের ট্রফি দিয়ে সম্মানিত করা হয়। ট্রফি গুলি তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ ও বিদ্যালয়গুলির শিক্ষক শিক্ষিকা বৃন্দ।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Mongalkote.com