Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
৬০ বছর পর্যন্ত কাজের নিশ্চয়তাসহ একাধিক দাবিতে ব্লক অফিসে বিক্ষোভ।

৬০ বছর পর্যন্ত কাজের নিশ্চয়তাসহ একাধিক দাবিতে ব্লক অফিসে বিক্ষোভ।

মনসারস 3 weeks ago

ফালাকাটা, নিজস্ব সংবাদদাতা : ১৬ দফা দাবিতে ফালাকাটা ব্লক অফিসে বিক্ষোভ ও ডেপুটেশন দিল সারা বাংলা সিএসপি কর্মী ইউনিয়নের ফালাকাটা ব্লক কমিটি। মঙ্গলবার সংগঠনের সদস্যরা ব্লক অফিসে এসে দাবি-সনদ পেশ করেন। তাঁদের দাবির মধ্যে রয়েছে নির্দিষ্ট বেতন কাঠামো চালু, ৬০ বছর বয়স পর্যন্ত কাজের নিশ্চয়তা, কর্মীদের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেতন প্রদান, পরিচয়পত্র প্রদান-সহ মোট ১৬ দফা দাবি।

দ্রুত দাবিগুলি বাস্তবায়নের আবেদন জানিয়েছেন সংগঠনের প্রতিনিধিরা।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: MonSarosh