Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
বছরের পর বছর দুর্ভোগ, চন্দ্রকোনার বেড়াবেড়িয়ায় আজও স্বপ্ন কংক্রিটের সেতুর।

বছরের পর বছর দুর্ভোগ, চন্দ্রকোনার বেড়াবেড়িয়ায় আজও স্বপ্ন কংক্রিটের সেতুর।

মনসারস 2 weeks ago

শ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- নৌকোই ভরসা,ব্রিজ নেই কাঁধে স্কুল ব্যাগ। পায়ে জুতো হাতে। টলোমলো পায়ে জীবনের ঝুঁকি নিয়ে নৌকোতে চড়ে স্কুলের পথে রওনা দিচ্ছে ছোট ছোট ছাত্র-ছাত্রীরা। শুধু ওরা না। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নং ব্লকের বেড়াবেড়িয়া গ্রাম সহ আশেপাশের আরও কয়েকটি গ্রামের শতাধিক মানুষকে রোজ এইভাবেই যাতায়াত করতে হয়।

কেন এই দুর্ভোগ?
একদিকে কেঠিয়স নদী, অন্যদিকে শিলাবতী নদী। আর মাঝখানে আটকে রয়েছে বেড়াবেড়িয়া গ্রাম। গভীর নদী খাদ পেরিয়ে নৌকোতেই জীবনের ঝুঁকি নিয়ে ওপারে যেতে হয় গ্রামবাসীদের। বছর গেছে ছবি বদলায়নি
বাম আমল গেছে, তৃণমূল জামানাও গেছে। কিন্তু গ্রামের এই করুণ ছবির কোনো পরিবর্তন হয়নি।
এখন মানুষ আশায় বুক বেঁধেছে বিজেপি সরকারের আমলে হয়তো কাজ হবে। এলাকার বিজেপি বিধায়ক সুকান্ত দোলই ঘটনার কথা স্বীকার করে জানিয়েছেন, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে।
গ্রামবাসীদের একটাই দাবি
এলাকায় দ্রুত একটি কংক্রিটের ব্রিজ হোক। তাহলেই বদলাবে বেড়াবেড়িয়ার ছবি।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: MonSarosh