Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
বাসের ধাক্কায় ক্ষতিগ্রস্ত রেলগেট, দ্রুত ম্যানুয়াল ব্যবস্থায় স্বাভাবিক হল পরিষেবা।

বাসের ধাক্কায় ক্ষতিগ্রস্ত রেলগেট, দ্রুত ম্যানুয়াল ব্যবস্থায় স্বাভাবিক হল পরিষেবা।

মালদা, নিজস্ব সংবাদদাতা :- রেল নিরাপত্তায় বড়সড় বিপদ এড়ানো গেল মঙ্গলবাড়ি রেলগেটে। মঙ্গলবার রাত প্রায় ৮টা নাগাদ পুরাতন মালদার ব্যস্ততম মঙ্গলবাড়ি রেলগেটে নামানো অবস্থায় থাকা বুম ব্যারিয়ালে একটি বেসরকারি বাস সজোরে ধাক্কা মারলে সেটি মাঝখান থেকে ভেঙে দুমড়ে-মুচড়ে যায়। মুহূর্তের মধ্যেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং যান চলাচল কিছু সময়ের জন্য ব্যাহত হয়।ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় আরপিএফ, রেল পুলিশ ও রেল বিভাগের প্রযুক্তিগত কর্মীরা।

ক্ষতিগ্রস্ত ব্যারিয়ালের পরিবর্তে জরুরি বিকল্প ব্যারিয়াল ব্যবহার করে ম্যানুয়াল পদ্ধতিতে গেট পরিচালনা শুরু হয়, ফলে রেল ও সড়ক,দুই পরিষেবাই দ্রুত স্বাভাবিক করা সম্ভব হয়।ঘটনার পর দুর্ঘটনাগ্রস্ত বাসটি আটক করা হয়েছে এবং বাসচালককে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে রেল পুলিশ। কী কারণে নামানো ব্যারিয়ালে বাসটি ধাক্কা মারল, তা খতিয়ে দেখা হচ্ছে। দ্রুত পদক্ষেপের ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে রেল সূত্রে জানা গেছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: MonSarosh