Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
বিজেপি কর্মীর বাড়িতে চড়াও, বেধড়ক মারধরের অভিযোগ; তদন্তে পুলিশ।

বিজেপি কর্মীর বাড়িতে চড়াও, বেধড়ক মারধরের অভিযোগ; তদন্তে পুলিশ।

মনসারস 2 weeks ago

মালদা, নিজস্ব সংবাদদাতা: -- ফের বিজেপি কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল বৈষ্ণবনগর থানা এলাকার কুম্ভিরা গ্রাম পঞ্চায়েতের হাদিনগরে। ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক বিজেপি কর্মী দিলীপ মন্ডল ও তাঁর স্ত্রী সাদিকা মন্ডল। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।
অভিযোগ, বিধানসভা সভা নির্বাচনের আগে থেকেই ওই বিজেপি সমর্থক পরিবারকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছিল। স্থানীয় কয়েকজন তৃণমূল আশ্রিত দুষ্কৃতী তাঁদের তৃণমূলকে ভোট দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেছিল বলেও অভিযোগ পরিবারের। পরিবারটির দাবি, তাঁরা বিজেপিকে ভোট দেওয়ার পর থেকেই পড়শিদের একাংশ ক্ষুব্ধ হয়ে ওঠে এবং বিভিন্ন সময় হুমকি দিতে শুরু করে।
পরিবারের অভিযোগ, বৃহস্পতিবার দুপুরে আচমকাই হাসুয়া, লাঠি ও সোটা নিয়ে একদল দুষ্কৃতী তাঁদের বাড়ি ঘেরাও করে হামলা চালায়। অভিযোগ, বিজেপি কর্মী ও তাঁর স্ত্রী বাড়ির বাইরে থাকাকালীন তাঁদের লক্ষ্য করে অতর্কিতে হামলা করা হয়। মারধরে গুরুতর জখম হন দু'জনেই। বিজেপি কর্মীর স্ত্রীর মাথায় আঘাত লেগেছে বলে জানা গিয়েছে। পাশাপাশি বাড়ির চারপাশে ইট ছোঁড়া হয় বলেও অভিযোগ।
আহত বিজেপি কর্মীর মেয়ে বিউটি মন্ডলের দাবি, আমার মা ও বাবা বাড়ির বাইরে ছিলেন। সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতী ধনপতি মন্ডল ও পলাশ মন্ডলের দলবল তাঁদের উপর হামলা চালায়। ফেলে দিয়ে বেধড়ক মারধর করা হয়। আমাদেরও বাইরে বেরিয়ে আসার জন্য উত্ত্যক্ত করা হচ্ছিল। পরে বাবা-মা কিছুটা সচেতন হলে অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আমার বাবা-মাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আমরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। দোষীদের কঠোরতম শাস্তি চাই।
ঘটনার খবর পেয়ে বৈষ্ণবনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: MonSarosh