Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
বিমানবন্দর চালুর আগে তৎপরতা, মালদায় পরিকাঠামো পরিদর্শনে মুখ্য সচেতক অম্লান ভাদুড়ি।

বিমানবন্দর চালুর আগে তৎপরতা, মালদায় পরিকাঠামো পরিদর্শনে মুখ্য সচেতক অম্লান ভাদুড়ি।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- রাজ্য সরকারের উদ্যোগে খুব শীঘ্রই চালু হতে চলেছে মালদা বিমান বন্দর। তাই বিমান বন্দর চালুর বিষয় নিয়েই এক গুরুত্বপূর্ণ প্রশাসনিক মিটিং-এ অংশ নেওয়ার প্রাক্কালে বুধবার সাত সকালে মালদা বিমান বন্দন, পরিদর্শন করলেন ইংরেজবাজারের বিধায়ক তথা পশ্চিমবঙ্গ বিধানসভার মুখ্য সচেতক অম্লান ভাদুড়ি।

এদিন তিনি জেলা প্রশাসনের একাধিক উচ্চ পদস্থ আধিকারিকদের নিয়ে মালদা বিমান বন্দর পরিদর্শন করেন। পরিদর্শনকালে পরিকাঠামো সহ নানান বিষয় নিয়ে বিমান বন্দরেই একপ্রস্ত আলোচনা করেন। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক অম্লান ভাদুড়ি জানান, রাজ্য সরকারের উদ্যোগে কেন্দ্রীয় সরকারের উড়ান প্রকল্পের অধীনে খুব শীঘ্রই মালদা বিমান বন্দর চালু হবে। এই বিষয়ে ইতিমধ্যেই প্রয়োজনীয় তৎপরতা ও কাজ শুরু হয়েছে। তাই বিমান বন্দর চালুর আগে তিনি প্রশাসনিক আধিকারিকদের নিয়ে আজ পরিদর্শনে এসেছেন। সমস্ত কিছু খতিয়ে দেখলেন। এরপর এই সমস্ত বিষয় পরিবহণ দপ্তরের মিটিং-এ উত্থাপন করবেন।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: MonSarosh