Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
দুর্নীতির অভিযোগে বিদ্যালয় ঘেরাও, মানিকচকে গ্রামবাসীদের তুমুল বিক্ষোভ।

দুর্নীতির অভিযোগে বিদ্যালয় ঘেরাও, মানিকচকে গ্রামবাসীদের তুমুল বিক্ষোভ।

মালদা, নিজস্ব সংবাদদাতা: - এবারে বিদ্যালয়ের শিক্ষকের উপর চলল ডিম থেরাপি। বিদ্যালয় চত্বরে ছড়িয়ে ছিটিয়ে কনডম। একাধিক দুর্নীতির অভিযোগ তুলে বিদ্যালয় ঘেরাও করে তুমুল বিক্ষোভ গ্রামবাসীদের। ঘটনায় ব্যাপক উত্তেজনা মালদহের মানিকচক ব্লকের হরিপুর প্রাথমিক বিদ্যালয় চত্বরে। প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষককে লক্ষ্য করে চলল একের পর ডিম।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই হরিপুর প্রাথমিক বিদ্যালয় পঠন-পাঠন হয় না। দেওয়া হয় না নিয়মিত মিড ডে মিল। প্রতিবাদ করলে নানান রকম হুমকি দেওয়া হয় বিদ্যালয়ে প্রধান শিক্ষকের তরফে বলে অভিযোগ। এমনকি পঠন পাঠনের বদলে শিক্ষকরা অন্য রুমে ঢুকে দরজা বন্ধ করে রাখে ঘন্টার পর ঘন্টা। যার জন্য কনডম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিদ্যালয় চত্বর জুড়ে। কুকর্মে যুক্ত বিদ্যালয়ের শিক্ষকরা বলে অভিযোগ।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: MonSarosh