Dailyhunt
Jateshwar-এ রুট মার্চ, ওসি জগদীশ রায়ের নেতৃত্বে নিরাপত্তা জোরদার।

Jateshwar-এ রুট মার্চ, ওসি জগদীশ রায়ের নেতৃত্বে নিরাপত্তা জোরদার।

লিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- গত ২৩ এপ্রিল বৃহস্পতিবার রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে আলিপুরদুয়ার জেলায়।সূত্রের খবর, সামগ্রিকভাবে নির্বিঘ্নেই মিটেছে ভোট পর্ব। তবে ভোট পরবর্তী পরিস্থিতিতেও আইনশৃঙ্খলা বজায় রাখতে তৎপর প্রশাসন।

কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলা জুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। চলছে রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর যৌথ রুট মার্চ ও টহলদারি। এই প্রেক্ষিতেই ফালাকাটা ব্লকের জটেশ্বর সহ বিভিন্ন এলাকায় করা হচ্ছে রুট মার্চ। ওই রুট মার্চের অগ্রভাগে ছিলেন জটেশ্বর ফাঁড়ির ওসি জগদীশ রায়। পাশাপাশি উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: MonSarosh