Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
করুণাময়ী আশ্রম মাঠ নিয়ে জমি-বিতর্ক, বিক্ষোভের মাঝে কয়েকজনকে আটক।

করুণাময়ী আশ্রম মাঠ নিয়ে জমি-বিতর্ক, বিক্ষোভের মাঝে কয়েকজনকে আটক।

মনসারস 2 weeks ago

লকাতা, নিজস্ব সংবাদদাতা : - আবারও বেহালার বিজি প্রেস সংলগ্ন করুণাময়ী আশ্রম মাঠ ঘেরাকে কেন্দ্র করে শুক্রবার ফের উত্তেজনা ছড়াল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে এবং কয়েকজনকে আটক করে বলে জানা গিয়েছে। মালিকপক্ষের দাবি, আদালতের নির্দেশ অনুযায়ী পুলিশ প্রশাসনের উপস্থিতিতে জমির দখল নিতে এবং ঘেরার কাজ করতে গিয়েছিলেন তাঁরা।

অন্যদিকে, স্থানীয় বাসিন্দাদের দাবি, জমিটি করুণাময় আশ্রমের এবং দীর্ঘদিন ধরে মাঠটি এলাকার মানুষের ব্যবহারে রয়েছে। এই বিরোধকে কেন্দ্র করেই বিক্ষোভ শুরু হয়।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ঘটনাস্থলে হস্তক্ষেপ করে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে লাঠিচার্জের পাশাপাশি কয়েকজনকে আটক করা হয়। পরে মালিকপক্ষ বাঁশ ও টিন দিয়ে জমিটি ঘিরে দেয় এবং আদালতের নির্দেশ সংক্রান্ত একটি নোটিশ টাঙিয়ে দেয়।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা থাকলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: MonSarosh