Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
মাতৃমা বিভাগে উত্তেজনা, নিরাপত্তারক্ষীদের পিটিয়ে জখম করার অভিযোগ।

মাতৃমা বিভাগে উত্তেজনা, নিরাপত্তারক্ষীদের পিটিয়ে জখম করার অভিযোগ।

মনসারস 0 months ago

মালদা, নিজস্ব সংবাদদাতা:- ভুয়ো টিকিট দেখিয়ে মালদা মেডিক্যালের ওয়ার্ডের ভেতরে প্রবেশ করতে বাধা দেওয়ায় নিরাপত্তা রক্ষীদের উল্টে মারধর করার অভিযোগ রোগীর পরিজনদের বিরুদ্ধে। নিরাপত্তা রক্ষীদের মাটিতে ফেলে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় ৪ নিরাপত্তা কর্মী জখম হন। এক মহিলা নিরাপত্তা কর্মী মালদা মেডিক্যালে চিকিৎসাধীন।

বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। ৫ মহিলার বিরুদ্ধে অভিযোগ। এদিকে নিরাপত্তা রক্ষীদের ওপর হামলার সময় মালদা মেডিক্যালের পুলিশ ক্যাম্পে জানানোর পরও কোনও পুলিশ কর্মীর দেখা পাওয়া যায় নি। এই ঘটনায় নিরাপত্তার অভাব বোধ করছেন খোদ নিরাপত্তা কর্মীরাই।

ঘটনাটি ঘটে শুক্রবার সন্ধের দিকে মালদা মেডিক্যালের মাতৃমা বিভাগে। জানা গেছে, ইংরেজবাজার শহরের মহেষমাটি এলাকায় বাড়ি অভিযুক্তদের। তাঁদের এক শিশু ভর্তি রয়েছে মাতৃমার ৪ তলায়। এদিন গেট পাশ দেখিয়ে একে একে ৩ মহিলা ভেতরে প্রবেশ করতে গেলে অতিরিক্ত একজনকে সন্দেহজনকভাবে জিজ্ঞাসাবাদ করেন এক নিরাপত্তা রক্ষী দেবাশিষ মণ্ডল।

তাঁর টিকিকটি নিয়ে নেওয়া হলে তখন অন্য অভিযুক্তরা এসে প্রথমে দেবাশিষের ওপর হামলা চালায়। তাঁকে বাঁচাতে অন্যান্য নিরাপত্তা কর্মীরা ছুটে এলে তাঁদের মাটিতে ফেলে মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় সঙ্গীতা মণ্ডল নামে এক মহিলা নিরাপত্তা কর্মী চিকিৎসাধীন। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মাতৃমা বিভাগে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: MonSarosh