পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পেট্রোল-ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কেশপুরে মহামিছিল CPI(M) র। পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির পাশাপাশি রাজ্যজুড়ে পুনর্বাসন না দিয়ে হকার উচ্ছেদের প্রতিবাদে রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর বাজারে মহা মিছিল করলো সিপিআইএম নেতৃত্ব।
এই দিন এই মিছিলে কয়েক হাজার কর্মী সমর্থক পা মিলিয়েছেন। এই দিন এই মহা মিছিলে উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা সম্পাদক তরুণ রায়,রাজ্য কমিটির সদস্য তাপস সিনহা সহ একাধিক নেতৃত্ব। এই দিন প্রায় ৪ কিলোমিটার এই মহা মিছিল পরিক্রমা করে।

