Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
সেগুন কাঠ পাচারের ছক বানচাল করল বনদপ্তর।

সেগুন কাঠ পাচারের ছক বানচাল করল বনদপ্তর।

লিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- সেগুন কাঠ পাচারের ছক বানচাল করল বনদপ্তর।গোপন সূত্রে খবর পেয়ে সেগুন কাঠ পাচারের চেষ্টা ভেস্তে দিল বন দপ্তর। রবিবার ফালাকাটার বাগানবাড়ি এলাকায় অভিযান চালিয়ে সেগুন কাঠ বোঝাই একটি টোটো আটক করে মাদারিহাট রেঞ্জের বনকর্মীরা।বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, ওই অভিযানে একটি টোটো-সহ সেগুন কাঠের গুঁড়ি উদ্ধার করা হয়েছে।

তবে বনকর্মীদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ফলে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। মাদারিহাটের রেঞ্জার শুভাশিস রায় বলেন, একটি টোটো-সহ সেগুন কাঠের গুঁড়ি উদ্ধার করা হয়েছে।আগামী দিনেও এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: MonSarosh