Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
শ্রাবণে ভক্তিস্রোত, হাওড়া জেলায় প্রথম কাঁওড় যাত্রার আয়োজনকে ঘিরে উৎসাহ।

শ্রাবণে ভক্তিস্রোত, হাওড়া জেলায় প্রথম কাঁওড় যাত্রার আয়োজনকে ঘিরে উৎসাহ।

মনসারস 2 weeks ago

হাওড়া, নিজস্ব সংবাদদাতা:- সনাতন ধর্মে কাঁওড় যাত্রা বা কাবড় যাত্রা হলো শিবভক্তদের একটি পবিত্র পদযাত্রা। এই যাত্রায় ভক্তরা সাধারণত পবিত্র স্থান থেকে গঙ্গার জল সংগ্রহ করেন এবং তা বাঁকে করে কাঁধে নিয়ে দীর্ঘ পথ হেঁটে স্থানীয় শিব মন্দিরে শিবলিঙ্গে জল ঢালেন। এই প্রথমবার হাওড়া জেলায় সনাতন যুব সঙ্ঘের উদ্যোগে কাঁওড় যাত্রার আয়োজন করতে চলেছে উদ্যোক্তারা।

আগামী সোমবার শ্রাবন মাসের প্রথম সোমবারে আগত কাঁওড় যাত্রীদের জন্য সেবা শিবিরের আয়োজন করা হবে। আজ তারই সম্পর্কে জানান উদ্যোক্তারা। এই শিবিরের প্রধান উদ্যোক্তা সুরজ বর্মা, সম্পাদক প্রমোদ দুবে, সাধারণ সম্পাদক পঙ্কজ শর্মা, সত্যেন্দ্র যাদব, সদস্য রূপেশ সিং, অভয় জায়সওয়াল, রবি মিশ্রা, সন্দীপ সিং, সুরেশ যাদব, নবজ্যোৎ সিং সহ অন্যান্যরা।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: MonSarosh