Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
উন্নয়নের স্বার্থে বিরোধী বিধায়কদেরও আমন্ত্রণ, বার্তা দিলীপ ঘোষের।

উন্নয়নের স্বার্থে বিরোধী বিধায়কদেরও আমন্ত্রণ, বার্তা দিলীপ ঘোষের।

শ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের মন্ত্রী দিলীপ ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলাশাসক বিজন কৃষ্ণ সহ জেলার সমস্ত বিজেপি বিধায়ক। জেলার সমস্ত বিজেপি বিধায়ক সহ উপস্থিত ছিলেন তৃণমূলের দুই বিধায়ক দিনেন রায় ও শিউলি সাহা।

মূলত জেলার সামগ্রিক উন্নয়নের বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এই প্রশাসনিক বৈঠকে। জেলার সামগ্রিক কোথায় কি উন্নয়ন হয়েছে, কোথায় কাজ আটকে রয়েছে, সেই বিষয় নিয়ে আলোচনা করা হয় এই প্রশাসনিক বৈঠকে। আগামী দিনের বিভিন্ন উন্নয়নমূলক কাজের পরিকল্পনা নিয়েও আলোচনা হয়েছে এই প্রশাসনিক বৈঠকে। এই দিন বক্তব্য রাখতে গিয়ে বিগত সরকারকে তুলাধনা করেন মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি বলেন বিগত সরকারের আমলে শুধুমাত্র তৃণমূলের বিধায়কদের নিয়েই বৈঠক করা হতো। কিন্তু সামগ্রিক উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা বিরোধী বিধায়কদের আমন্ত্রণ জানিয়েছি এই বৈঠকে। একত্রিত হয়ে সামগ্রিকভাবে উন্নয়ন করার লক্ষ্যেই এই পদক্ষেপ বলে জানিয়েছেন মন্ত্রী দিলীপ ঘোষ।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: MonSarosh