Dailyhunt
চন্দ্রনাথ খুনে তৃণমূলের তীব্র নিন্দা, সিবিআই তদন্তের দাবি জানিয়ে বিবৃতি দিল ঘাসফুল শিবির

চন্দ্রনাথ খুনে তৃণমূলের তীব্র নিন্দা, সিবিআই তদন্তের দাবি জানিয়ে বিবৃতি দিল ঘাসফুল শিবির

ধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহকারী চন্দ্রনাথ রথ খুনের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানাল তৃণমূল কংগ্রেস। বুধবার রাতের এই দুঃসাহসিক গুলিকাণ্ডের কড়া নিন্দা করে দল জানায়, সাম্প্রতিক ভোট-পরবর্তী হিংসার আবহে এই ধরনের ঘটনা গণতন্ত্রের জন্য গভীর উদ্বেগের।

তৃণমূলের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, মধ্যমগ্রামে চন্দ্রনাথ রথের নৃশংস হত্যার পাশাপাশি গত তিন দিনে আরও তিনজন তৃণমূল কর্মী খুন হয়েছেন বলে অভিযোগ।

এই সমস্ত ঘটনাই বিজেপি-সমর্থিত দুষ্কৃতীদের দ্বারা ঘটানো হয়েছে বলে দাবি তৃণমূলের, যদিও বিষয়টি এখনও তদন্তাধীন।

চন্দ্রনাথ খুনে তৃণমূলের তীব্র নিন্দা, সিবিআই তদন্তের দাবি জানিয়ে বিবৃতি দিল ঘাসফুল শিবির

তৃণমূল স্পষ্ট জানিয়েছে, এই ঘটনায় দোষীদের চিহ্নিত করে দ্রুত কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। সেই সঙ্গে গোটা বিষয়টির নিরপেক্ষ তদন্তের স্বার্থে আদালতের তত্ত্বাবধানে সিবিআই তদন্তের দাবিও তুলেছে সদ্য প্রাক্তন শাসকদল।

বিবৃতিতে আরও বলা হয়েছে, "গণতন্ত্রে হিংসা ও রাজনৈতিক খুনের কোনও স্থান নেই। যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তাদের দ্রুত আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে।"

মধ্যমগ্রামের এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে। প্রশাসন দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি জোরদার করেছে, অন্যদিকে রাজনৈতিক চাপানউতোরও ক্রমশ বাড়ছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Najarbandi