Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
হাসপাতালে ভর্তি অক্ষয় কুমার! ভক্তদের জন্য এল বড় আপডেট

হাসপাতালে ভর্তি অক্ষয় কুমার! ভক্তদের জন্য এল বড় আপডেট

লিউডের অন্যতম ফিটনেস আইকন অক্ষয় কুমার হঠাৎ হাসপাতালে ভর্তি হওয়ায় উদ্বেগ ছড়িয়েছে অনুরাগীদের মধ্যে। ৫৯ বছর বয়সেও যিনি কঠোর শৃঙ্খলা আর দুর্দান্ত ফিটনেসের জন্য পরিচিত, সেই অভিনেতাকেই সম্প্রতি চোখের সমস্যার কারণে অস্ত্রোপচার করাতে হয়েছে। তবে স্বস্তির খবর, চিকিৎসকদের মতে আপাতত তিনি বিপদমুক্ত এবং দ্রুত সুস্থ হয়ে উঠছেন।

সম্প্রতি মুক্তি পাওয়া 'ভূত বাংলা'র ছবির সাফল্যের আবহে ব্যস্ত সময় কাটাচ্ছিলেন অক্ষয়। এর মধ্যেই কেরলে তাঁর নতুন ছবির শুটিং চলছিল। বিভিন্ন সূত্রে ছবিটির নাম 'স্কাই ফোর্স' বলে জানা গেলেও, অনেকে আবার পরিচালক আনিস বাজমির নতুন প্রজেক্টের কথাও উল্লেখ করছেন। শুটিংয়ে তাঁর সঙ্গে ছিলেন বিদ্যা বালান ও রাশি খান্না।

ঘনিষ্ঠ সূত্রের খবর, বেশ কিছুদিন ধরেই চোখের সমস্যায় ভুগছিলেন অভিনেতা। কিন্তু কাজের ব্যস্ততার কারণে বিষয়টি গুরুত্ব দেননি। শেষ পর্যন্ত চিকিৎসকদের পরামর্শ মেনে ৬ মে একটি ছোট 'ভিশন কারেকশন সার্জারি' করাতে হয় তাঁকে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এটি একটি রুটিন অস্ত্রোপচার ছিল এবং পুরো প্রক্রিয়াই সফল হয়েছে।

চিকিৎসকরা আপাতত তাঁকে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। ফলে কয়েক দিনের জন্য শুটিং ফ্লোর ও ক্যামেরা থেকে দূরেই থাকবেন অভিনেতা। তবে খুব শীঘ্রই তিনি কাজে ফিরতে পারবেন বলেই মনে করা হচ্ছে।

অক্ষয় কুমার বরাবরই তাঁর দ্রুত কাজের গতি ও পরিশ্রমী মানসিকতার জন্য পরিচিত। একের পর এক ছবির শুটিং, প্রচার এবং নতুন প্রোজেক্টে ব্যস্ত থাকা অভিনেতা এবার শরীরের যত্নকেও সমান গুরুত্ব দিচ্ছেন। ভক্তদের কাছে এটুকুই এখন বড় স্বস্তি যে প্রিয় অভিনেতার অস্ত্রোপচার সফল হয়েছে এবং তিনি ধীরে ধীরে সুস্থতার পথে এগোচ্ছেন।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Najarbandi