পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়-শুভেন্দু অধিকারী আজ বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন। কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউণ্ডে-এ বিশাল আয়োজন, যেখানে উপস্থিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ দেশের শীর্ষ নেতৃত্ব। হুডখোলা গাড়িতে মোদী-শমীক-শুভেন্দুর প্রবেশ ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে-কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে বহুল প্রতীক্ষিত শপথগ্রহণ অনুষ্ঠান।
শেষ আপডেট: ১১:৫২ AM
পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী হিসেবে শপথ নিলেন নিশীথ প্রামাণিক।
পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী হিসেবে শপথ নিলেন নিশীথ প্রামাণিক। শেষ আপডেট: ১১:৪৮ AM
সাঁওতালি ভাষায় শপথবাক্য পাঠ করলেন বাঁকুড়ার রানিবাঁধের বিধায়ক ক্ষুদিরাম টুডু।
শেষ আপডেট: ১১:৩৮ AM
মন্ত্রী হিসাবে শপথ নিলেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক, ক্ষুদিরাম টুডু। তাঁরা কেন কোন দফতর সামলাবেন, এখনও ঘোষণা করা হয়নি।

শেষ আপডেট: ১১:৩৩ AM
রাজ্যপালের উপস্থিতিতে ব্রিগেডে শপথ বাক্য পাঠ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
শেষ আপডেট: ১১:৩১ AM
মঞ্চে বাজল জাতীয় সঙ্গীতের সুর, জন গন মন-র সুরে উঠে দাঁড়াল সম্পূর্ণ মঞ্চ। জাতীয় সঙ্গীত গাইলেন মোদী-শুভেন্দুরা।
শেষ আপডেট: ১১:০৮ AM
মঞ্চে উঠে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-কে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
মঞ্চে উঠে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-কে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শেষ আপডেট: ১০:৫৮ AM
মঞ্চে উপস্থিত বিজেপির সর্বভারতীয় সভাপতি জে.পি. নাড্ডা, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নাইডু, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনবীশ, কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, শিবরাজ সিংহ চৌহান, বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধরি, চিরাগ পাসোয়ান, অভিনেতা মিঠুন চক্রবর্তী-সহ কেন্দ্র ও রাজ্যের শীর্ষ নেতৃত্ব উপস্থিত।

শেষ আপডেট: ১০:৫৫ AM
ব্রিগেডে পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
শেষ আপডেট: ১০:৫৩ AM
হুডখোলা গাড়িতে ব্রিগেডে প্রবেশ করেছেন নরেন্দ্র মোদী, শমীক ভট্টাচার্য ও শুভেন্দু অধিকারী। জনতার উদ্দেশে হাত নাড়েন তিনজনই।
শমীক, শুভেন্দুকে পাশে নিয়ে ব্রিগেডে মোদী শেষ আপডেট: ১০:৪৯ AM
শমীক ভট্টাচার্যকে পাশে নিয়ে ব্রিগেডে প্রবেশ করেন প্রধানমন্ত্রী মোদী। উচ্ছ্বাসে ফেটে পড়ে সমর্থকরা।
শেষ আপডেট: ১০:৪৫ AM
ব্রিগেডে পৌঁছেছেন হবু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রীর কনভয়ও পৌঁছেছে।
শেষ আপডেট: ১০:৩৬ AM
ব্রিগেডে মিহিদানা, মিষ্টি দই, রসগোল্লা-খাবারের স্টলে ভিড়। চলছে ছৌ নাচের আসর।

শেষ আপডেট: ১০:২৪ AM
কলকাতায় নেমে রেসকোর্সে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখান থেকে ব্রিগেডের উদ্দেশে রওনা।
শেষ আপডেট: ১০:১৫ AM
নিউ টাউন থেকে ব্রিগেডের পথে রওনা দিলেন অমিত শাহ।
শেষ আপডেট: ১০:০৫ AM
কলকাতায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী মোদী। হেলিকপ্টারে রেসকোর্স হয়ে যাবেন ব্রিগেডে।
শেষ আপডেট: ০৮:৫৩ AM
জেলা থেকে দলে দলে ব্রিগেডমুখী বিজেপি কর্মী-সমর্থকরা।
শেষ আপডেট: ০৮:৫০ AM
রবীন্দ্রজয়ন্তীতে রবীন্দ্রনাথ ঠাকুর-কে শ্রদ্ধা জানালেন শুভেন্দু অধিকারী।
শেষ আপডেট: ০৮:৪০ AM
সকাল ১১টায় শপথগ্রহণের নির্ধারিত সময়।
শেষ আপডেট: ০৮:৩৮ AM
হাওড়া ও শিয়ালদহ স্টেশনে ভিড়-ব্রিগেডমুখী জনস্রোত।

