Dailyhunt
শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারীকে গুলি করে খুন, ঘটনাস্থলেই মৃত চন্দ্রনাথ রথ

শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারীকে গুলি করে খুন, ঘটনাস্থলেই মৃত চন্দ্রনাথ রথ

ত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে দিনের আলোয় দুঃসাহসিক গুলিচালনা-বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহকারী চন্দ্রনাথ রথকে লক্ষ্য করে পরপর গুলি চালায় দুষ্কৃতীরা। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। রাজনৈতিক অঙ্গনে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এই ঘটনায়।

প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, বুধবার চন্দ্রনাথ রথ নিজের বাড়ির পথে ফিরছিলেন।

সেই সময় আচমকাই তাঁকে লক্ষ্য করে খুব কাছ থেকে গুলি চালানো হয়। আক্রমণ এতটাই আকস্মিক এবং কাছ থেকে হয়েছিল যে, গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং এলাকা ঘিরে ফেলে।

চন্দ্রনাথ রথ পেশাগত জীবনের শুরু করেছিলেন ভারতীয় বায়ুসেনায়। অবসর নেওয়ার পর তিনি সক্রিয়ভাবে রাজনীতির সঙ্গে যুক্ত হন এবং শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ শুরু করেন। সাম্প্রতিক ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনে তিনি অত্যন্ত সক্রিয় ভূমিকা নিয়েছিলেন এবং প্রচারে সামনের সারিতে ছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, ঘটনার সময় তিনি বাড়ি ফিরছিলেন। তাঁর ভাই দিব্যেন্দু অধিকারীর দাবি, খুব কাছ থেকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে, যা পরিকল্পিত হামলার দিকেই ইঙ্গিত করছে।স্থানীয় সূত্রে খবর, গাড়িতে চন্দ্রনাথের সঙ্গে আর একজন যুবক ছিলেন। তার নাম বুদ্ধদেব বেরা বলে জানা গিয়েছে।

ঘটনার পর এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। কারা এই হামলার সঙ্গে জড়িত এবং এর পিছনে কী উদ্দেশ্য, তা খতিয়ে দেখছে তদন্তকারীরা। রাজনৈতিক মহলেও এই ঘটনাকে ঘিরে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Najarbandi