Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
সোনার দামে বড় পতন! রবিবার কত হল হলুদ ধাতুর দাম?

সোনার দামে বড় পতন! রবিবার কত হল হলুদ ধাতুর দাম?

মাসের শেষ রবিবারে সোনা ক্রেতাদের জন্য এল স্বস্তির খবর। গত কয়েক সপ্তাহের ঊর্ধ্বমুখী প্রবণতার পর ফের কমল হলুদ ধাতুর দাম। ২২ ও ২৪ ক্যারাট- দুই ধরনের সোনার দরেই উল্লেখযোগ্য সংশোধন দেখা গিয়েছে। ফলে বিয়ে, গয়না কেনা কিংবা বিনিয়োগের পরিকল্পনা করা ক্রেতাদের মুখে হাসি ফুটেছে।

শনিবার সন্ধ্যায় একধাক্কায় সোনার দামে পতন ঘটে।

রবিবার সকালে সেই সংশোধিত দরই বজায় রয়েছে। বাজার বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাবে সাময়িকভাবে দাম কিছুটা নরম হয়েছে, যার সুবিধা পাচ্ছেন ক্রেতারা।

কলকাতায় আজ ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম রয়েছে ১ লক্ষ ৪৩ হাজার ৯৫০ টাকা। অন্যদিকে ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম দাঁড়িয়েছে ১ লক্ষ ৫৭ হাজার ৪০ টাকায়। গত কয়েক দিনের তুলনায় এই দর অনেক ক্রেতার কাছেই স্বস্তিদায়ক বলে মনে করা হচ্ছে।

রাজধানী দিল্লিতে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৪৪ হাজার ১০০ টাকা এবং ২৪ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৫৭ হাজার ১৯০ টাকা। একই দাম রয়েছে জয়পুর, লখনউ এবং গুরুগ্রামেও।

মুম্বই, পুনে, বেঙ্গালুরু, চেন্নাই, ভুবনেশ্বর ও হায়দরাবাদে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৪৩ হাজার ৯৫০ টাকা। এই শহরগুলিতে ২৪ ক্যারাট সোনার দাম রয়েছে ১ লক্ষ ৫৭ হাজার ৪০ টাকা।

অন্যদিকে আহমেদাবাদ ও পাটনায় ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৪৪ হাজার টাকা। সেখানে ২৪ ক্যারাট সোনার দাম রয়েছে ১ লক্ষ ৫৭ হাজার ৯০ টাকা।

বাজার বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক ভূ-রাজনৈতিক পরিস্থিতি এবং বিশ্ব অর্থনীতির অনিশ্চয়তা সোনার দামের উপর সরাসরি প্রভাব ফেলে। সাম্প্রতিক সময়ে আমেরিকা-ইরান সম্পর্ক ঘিরে উদ্বেগ এবং বিশ্ববাজারে বিনিয়োগকারীদের মনোভাবের পরিবর্তনের কারণে সোনার দামে ওঠানামা দেখা যাচ্ছে।

তবে বিশ্লেষকদের একাংশ মনে করছেন, আন্তর্জাতিক পরিস্থিতি এখনও পুরোপুরি স্থিতিশীল নয়। ফলে আগামী দিনে সোনার দামে ফের পরিবর্তন আসতে পারে। তাই গয়না বা বিনিয়োগের উদ্দেশ্যে সোনা কেনার আগে বাজারদর নিয়মিত নজরে রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

বর্তমানে দামের এই পতন মধ্যবিত্ত ক্রেতাদের কাছে কিছুটা স্বস্তি এনে দিলেও আন্তর্জাতিক পরিস্থিতির দিকে নজর থাকছে সোনা বাজারের ব্যবসায়ী এবং বিনিয়োগকারীদের।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Najarbandi