Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
১০ জুন মালদায় মুখ্যমন্ত্রী শুভেন্দু! ৪ জেলার আধিকারিক-জনপ্রতিনিধিদের নিয়ে প্রশাসনিক মেগা বৈঠক

১০ জুন মালদায় মুখ্যমন্ত্রী শুভেন্দু! ৪ জেলার আধিকারিক-জনপ্রতিনিধিদের নিয়ে প্রশাসনিক মেগা বৈঠক

News Bazar 24 1 month ago

নিউজ বাজার২৪ ডেস্ক , মালদা: পশ্চিমবঙ্গের প্রশাসনিক তৎপরতায় এবার এক বড়সড় পদক্ষেপ নিতে চলেছে ডাবল ইঞ্জিন সরকার । আগামী ১০ জুন মালদা সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই সফরে মালদা জেলায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠক করতে চলেছেন তিনি,প্রশাসনিক সূত্রে এমনই তথ্য জানা গেছে বলে খবর ।

মুখ্যমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই জেলা প্রশাসনের অন্দরে জোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। যদিও সরকারিভাবে এখনও পর্যন্ত এই বৈঠকের নির্দিষ্ট স্থান বা ভেন্যু ঘোষণা করা হয়নি।

মালদা জেলা প্রশাসনিক সূত্রে খবর, মালদার এই মেগা বৈঠকে শুধুমাত্র মালদা জেলাই নয়,পার্শ্ববর্তী উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মুর্শিদাবাদ জেলার শীর্ষ প্রশাসনিক আধিকারিকদেরও এই বৈঠকে তলব করা হয়েছে। চার জেলার সীমান্ত জমি জট সমস্যা, সামগ্রিক উন্নয়ন, আইনশৃঙ্খলা এবং সরকারি প্রকল্পগুলির অগ্রগতি নিয়ে এই বৈঠকে বিস্তারিত আলোচনা হবে।

সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, এই বৈঠকে চার জেলার সমস্ত জনপ্রতিনিধি, বিধায়ক, সাংসদদের উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। রাজনৈতিক মহলের একাংশের মতে, শাসক ও বিরোধী সব পক্ষের জনপ্রতিনিধিদের একসঙ্গে আমন্ত্রণ জানানোর মাধ্যমে রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে এক অনন্য প্রশাসনিক সমন্বয়ের বার্তা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন-মালদার হিমসাগর বিদেশে যাচ্ছে না কেন? সামনে এল বড় কারণ, বৈজ্ঞানিক পদ্ধতিতে বদলের ডাক

মুখ্যমন্ত্রীর এই আসন্ন মালদা সফর এবং প্রশাসনিক বৈঠকের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু। তিনি জানান, মুখ্যমন্ত্রী দায়িত্ব গ্রহণের পর থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় নিজে গিয়ে প্রশাসনিক বৈঠক করছেন। সরকারি আধিকারিকদের পাশাপাশি জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা করছেন এবং সাধারণ মানুষের সমস্যার কথা শুনছেন। সরকারের এই ধরনের প্রশাসনিক তৎপরতা ও গতিশীলতা জেলাগুলির উন্নয়ন ত্বরান্বিত করতে এবং জনসংযোগ বৃদ্ধিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে।

মালদা ও মুর্শিদাবাদের মতো সীমান্তবর্তী জেলাগুলির সুরক্ষায় এই বৈঠক বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে। জানা গিয়েছে, সীমান্ত এলাকায় অনুপ্রবেশ রোধ এবং ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ বর্তমানে জোরকদমে এগিয়ে চলছে। সরকারের পূর্বঘোষিত সংকল্প অনুযায়ী, রাজ্যের সীমান্ত নিরাপত্তা আরও মজবুত করা এবং উন্নয়নের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের বিষয়গুলিও এই বৈঠকে গুরুত্ব সহকারে উঠে আসতে পারে বলে জেলার নেতরা মনে করছেন।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: News Bazar 24