Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
বাড়িতে বসেই কীভাবে করবেন ডিজিটাল জনগণনা? করা যাবে না যে ভুল গুলো, ধাপে ধাপে সম্পূর্ণ গাইড

বাড়িতে বসেই কীভাবে করবেন ডিজিটাল জনগণনা? করা যাবে না যে ভুল গুলো, ধাপে ধাপে সম্পূর্ণ গাইড

News Bazar 24 2 weeks ago

নিউজ বাজার২৪ ডিজিটাল ডেস্ক : দেশজুড়ে শুরু হলো ২০২৭ সালের ঐতিহাসিক ডিজিটাল জনগণনা প্রক্রিয়া। ১ অগস্ট থেকে ১৫ অগস্ট পর্যন্ত চলবে প্রথম পর্যায়ের 'স্ব-গণনা' (Self Enumeration) পর্ব। এই সময়ের মধ্যে নাগরিকরা চাইলে অনলাইনে ঘরে বসেই নিজেদের পরিবারের যাবতীয় তথ্য নথিবদ্ধ করতে পারবেন।

তবে অনলাইনে তথ্য দেওয়া বাধ্যতামূলক নয়; যাঁরা অনলাইনে তথ্য জমা দিতে পারবেন না, পরবর্তীতে আধিকারিকরা বাড়ি বাড়ি গিয়ে তাঁদের তথ্য সংগ্রহ করবেন।

প্রশাসনের তরফে এই ডিজিটাল পোর্টাল ব্যবহারের ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। কীভাবে সহজে অনলাইনে স্ব-গণনা করবেন এবং কী কী সতর্কতা অবলম্বন করবেন, রইল তার বিস্তারিত গাইডলাইন।

১. পরিবারের প্রধান ব্যক্তি অথবা তাঁর তরফে অন্য কোনো সদস্য রেজিস্ট্রেশন করতে পারবেন।

২. একটি পরিবারের জন্য কেবল একটিই মোবাইল নম্বর দিয়ে লগইন বা রেজিস্টার করা যাবে।

৩. পোর্টাল নথিভুক্ত হয়ে গেলে পরবর্তীতে আর পরিবারের প্রধানের নাম পরিবর্তন করা যাবে না।

আরও পড়ুন- আয়ুষ্মান কার্ড অনলাইনে বা অফলাইনে কীভাবে করবেন? আবেদন,নথি ও সম্পূর্ণ গাইড

 ধাপে ধাপে অনলাইনে তথ্য পূরণের নিয়মাবলী:

ধাপ ১: প্রথমেই অফিশিয়াল পোর্টাল https://se.census.gov.inওয়েবসাইটটিতে যান।

ধাপ ২: পেজটি খুললে নিজের রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল নির্বাচন করুন।

ধাপ ৩: পর্দায় আসা নোটিশ ও নির্দেশিকা ভালোভাবে পড়ে নিয়ে 'OK' বোতামে ।

ধাপ ৪: এবার পরিবারের প্রধানের নাম ও মোবাইল নম্বর লিখুন (ইমেল আইডি দেওয়া ঐচ্ছিক)। ক্যাপচা (Captcha) কোড সঠিক দিয়ে 'Get OTP'-তে প্রেস করুন।

ধাপ ৫: পছন্দের ভাষা বেছে নিয়ে মোবাইলে আসা ওটিপি (OTP) ঘরে বসিয়ে 'Verify OTP'-তে ।

ধাপ ৬: নতুন পেজে নিজের জেলা, পিন কোড এবং এলাকার পরিচিত স্থান (Landmark) চিহ্নিত করুন। ম্যাপের লাল মার্কার ব্যবহার করে এলাকার ল্যান্ডমার্ক সিলেক্ট করতে পারেন।

ধাপ ৭: এরপর আপনার বাড়ি সম্পর্কিত নানা প্রশ্ন (যেমন: বাড়ি পাকা না কাঁচা, বর্তমান অবস্থা ইত্যাদি) স্ক্রিনে ভেসে উঠবে, যার সঠিক উত্তর দিয়ে ফর্ম পূরণ করতে হবে।

ধাপ ৮: সমস্ত ফর্ম পূরণ শেষে পুনরায় ভালো করে তথ্য রিভিউ করুন। ভুল থাকলে 'তথ্য পরিবর্তনের জন্য ফিরে যান' অপশন ব্যবহার করে তা সংশোধন করে নিন।

ধাপ ৯: সব সঠিক থাকলে 'নিশ্চিত করুন এবং সাবমিট করুন' বোতামে । পপ-আপ উইন্ডোতে জমা দেওয়ার সম্মতি হিসেবে 'হ্যাঁ' নিশ্চিত করুন।

ধাপ ১০: সফলভাবে সাবমিট হলে স্ক্রিনে ১১ সংখ্যার একটি ইউনিক SE ID (যেমন: H62011109774) প্রদর্শিত হবে। একই সাথে এসএমএস ও ইমেলের মাধ্যমেও এই আইডিটি পাঠিয়ে দেওয়া হবে। এই আইডিটি অবশ্যই যত্ন করে নোট করে বা সেভ করে রাখুন।

আরও পড়ুন- এই ৮ কারণে বাতিল হতে পারে আপনার রেশন কার্ড! জেনে নিন রেশন কার্ড বাতিলের নতুন নিয়ম

১৬ আগস্ট থেকে শুরু দ্বিতীয় পর্যায়: গণনাকারীদের আগমন

আগামী ১৬ অগস্ট থেকে শুরু হবে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ। গণনাকারী আপনার বাড়িতে পৌঁছালে তাঁকে কেবল অনলাইনে প্রাপ্ত ১১ সংখ্যার SE ID-টি দেখিয়ে দিলেই হবে। তিনি ডাটা মিলিয়ে নেবেন এবং প্রয়োজন অনুযায়ী ভেরিফাই করবেন। যাঁরা অনলাইনে তথ্য দেননি, তাঁদের যাবতীয় তথ্য সেই সময়ই গণনাকারীরা ম্যানুয়ালি সংগ্রহ করবেন। এই প্রক্রিয়া প্রায় ১ মাসব্যাপী চলবে।

তাই যারা কোনমতেই অন লাইনে এই কাজ করতে পারবেন না, তাদের কোন ভয় নেই ।তারা অপেক্ষা করুন ,আপনার বাড়িতেই প্রশাসনের লোক এসে এই জনগণনার কাজটি করে দিয়ে যাবে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: News Bazar 24