Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
এসি চালিয়েও ঘর ঠান্ডা হচ্ছে না? এই একটি মোড অন করলেই মিলবে বরফের মতো শীতলতা

এসি চালিয়েও ঘর ঠান্ডা হচ্ছে না? এই একটি মোড অন করলেই মিলবে বরফের মতো শীতলতা

News Bazar 24 1 month ago

নিউজ বাজার২৪ ডেস্ক: জ্যৈষ্ঠ- আষাঢ়ের তীব্র দাবদাহে পুড়ছে দেশ। গরমের হাত থেকে বাঁচতে ঘরে ঘরে একটানা চলছে এসি (AC)। কোথাও ১ টোন তো কোথাও ১.৫ টোন। কিন্তু অনেকেই অভিযোগ করছেন, এসি চালু করার বেশ কিছুক্ষণ পরও ঘর ঠিকঠাক ঠান্ডা হচ্ছে না। আপনার এসির ক্ষেত্রেও কি এমনটা ঘটছে? তাহলে প্রথমেই ভাববেন না যে এসি-টি খারাপ হয়ে গেছে।

অনেক সময় এসির সেটিংস বা ভুল 'মোড' (AC Mode) ব্যবহারের কারণেও কুলিং হতে বেশি সময় লাগে। আর এই নিয়ে হয়ে যায় মাথা ব্যথা, এসি দোকান দারের সাথে ভুল বোঝা বুঝি।

সাধারণত আমরা রিমোট দিয়ে এসি অন করেই ছেড়ে দিই। কিন্তু এসিতে এমন কিছু দুর্দান্ত ফিচার বা মোড থাকে, যা সঠিক সময়ে ব্যবহার করলে মুহূর্তের মধ্যে ঘর ঠান্ডা হয়ে যায়। আসুন জেনে নেওয়া যাক সেই জাদুকরী ট্রিকস সম্পর্কে—

যদি আপনি বাইরে থেকে ঘেমে-নেয়ে ঘরে ঢোকেন এবং চান যে ঘরটি নিমেষের মধ্যে ঠান্ডা হোক, তবে রিমোটের 'Turbo Mode' বা 'Powerful Mode' অপশনটি ব্যবহার করুন। আজকের দিনে প্রায় সব আধুনিক স্প্লিট এসিতেই এই ফিচারটি থাকে। খালি আপনাকে রিমোট এ খুঁজে নিতে হবে।

এটি কীভাবে কাজ করে? এই মোডটি অন করার সাথে সাথে এসির কম্প্রেসর এবং ভেতরের ফ্যানটি তার সর্বোচ্চ শক্তি দিয়ে কাজ করা শুরু করে। ফলে সাধারণ মোডের তুলনায় প্রায় দ্বিগুণ গতিতে ঘরের তাপমাত্রা কমতে থাকে এবং মাত্র কয়েক মিনিটেই ঘর পুরোপুরি ঠান্ডা হয়ে যায়।

আরও পড়ুন- এসি চালিয়েও ঘর ঠান্ডা হচ্ছে না? Turbo Mode ব্যবহারের প্রতীকী চিত্র

অনেকেরই ধারণা, এসির তাপমাত্রা ১৬ বা ১৮ ডিগ্রি সেলসিয়াসে সেট করলেই ঘর দ্রুত ঠান্ডা হয়। এটি সম্পূর্ণ ভুল ধারণা। তাপমাত্রা সর্বনিম্ন করলেই এসি ফাস্ট কুলিং করে না, বরং এর ফলে কম্প্রেসরের ওপর অতিরিক্ত চাপ পড়ে এবং বিদ্যুতের বিল হু হু করে বেড়ে যায়।

ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি (BEE)-এর মতে, এসির তাপমাত্রা ২৪ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখা সবচেয়ে ভালো। এতে ঘর আরামদায়ক ঠান্ডা হয় এবং পকেটের টাকাও বাঁচে।

আরও পড়ুন- স্মার্ট মিটার বসলেই কি চড়চড়িয়ে বাড়ছে বিল? রইল বিদ্যুৎ দপ্তরের আসল জবাব

ফ্যানের স্পিড বাড়িয়ে দিন

এসি চালু করার প্রথম ১০ থেকে ১৫ মিনিটের জন্য রিমোট থেকে 'Fan Speed' বাড়িয়ে সর্বোচ্চ বা 'High' করে দিন। এতে এসির তৈরি করা ঠান্ডা হাওয়া খুব দ্রুত ঘরের প্রতিটি কোনায় ছড়িয়ে পড়বে এবং ঘর তাড়াতাড়ি ঠান্ডা হবে। ঘর ঠান্ডা হয়ে যাওয়ার পর ফ্যানের স্পিড আবার স্বাভাবিক করে দিতে পারেন।

এই ভুলটি একদম নয়!

এসি চালানোর সময় ঘরের দরজা এবং জানালা ভালো করে বন্ধ আছে কি না তা নিশ্চিত করুন। সামান্য ফাঁক দিয়েও যদি বাইরের গরম হাওয়া ভেতরে ঢোকে, তবে এসি ঠান্ডা করতে দ্বিগুণ সময় নেবে। পাশাপাশি, সম্ভব হলে জানালায় ভারী পর্দা ব্যবহার করুন যাতে দুপুরের কড়া রোদ ঘরের ভেতর সরাসরি ঢুকতে না পারে। সব চাইতে ভালো কাঠের জানলা পরিবর্তন করুন। কারন এই জানলাই ফাঁক থেকেই যায় ।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: News Bazar 24