মুwsbazar24:মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন জুনিয়ার ডাক্তারদের কর্মবিরতিতে যে ২৯ জনের মৃত্যু হয়েছে তাদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। সাথে সাথে তৃণমূলের সংসদ থেকে নেতাকর্মীরা জুনিয়র চিকিৎসকদের এই আন্দোলনকে কালিমা লিপ্ত করার জন্য উঠে পড়ে লেগেছিল মানুষ পরিষেবা পাচ্ছেন না বলে।
যদিও জুনিয়ার ডাক্তাররা সরকারের এই দাবি কে নস্যাৎ করে দিয়েছেন। তাদের এই দাবি পূর্ণতা পেল ওই তালিকায় থাকা প্রথম নামের পরিবারের দাবিকে কেন্দ্র করে।
তালিকায় প্রথম নামটি ছিল বালুরঘাটে শিবম শর্মার। কি বলেছেন মৃত ওই শিশুর পরিবারের লোকেরা তাদের কাছ থেকে শুনে নেওয়া যাক। ওই শিশুর পরিবার জানিয়েছে, জুনিয়র ডাক্তারদের আন্দোলনের সঙ্গে তাঁদের বাড়ির ছেলের মৃত্যুর কোনও সম্পর্ক নেই। শিবমের মৃত্যু হয়েছে চিকিৎসায় গাফিলতিতে। সেই গাফিলতি ঢাকতেই প্রশাসন তালিকায় নাম ঢুকিয়েছে । এমনকী মুখ্যমন্ত্রীর ঘোষণা করা ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ নেবে না বলে জানিয়ে দিয়েছে শিশুটির পরিবার।
নিহতের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, গত ১২ অগাস্ট বালুরঘাটের রঘুনাথপুর এলাকায় পথদুর্ঘটনার শিকার তৃতীয় শ্রেণির ছাত্র শিবম শর্মা। সঙ্গে সঙ্গে তাঁকে বালুরঘাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, প্রায় ১ ঘণ্টা অপেক্ষার পরও তাকে কোনও চিকিৎসক দেখতে আসেননি। বিনা চিকিৎসায় মৃত্যু হয় শিবমের।
শিবমের এক আত্মীয় বলেন, 'শিবমকে হাসপাতালে ভর্তি করার কয়েক ঘণ্টা পরে চিকিৎসক সেখানে পৌঁছন। চিকিৎসায় গাফিলতিতে শিশুটির মৃত্যু হয়েছে। পুলিশ এফ আইআর নেয়নি। হঠাৎ দেখি টাকা দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা চলছে। তিনি আরও বলেন,বালুরঘাটে কোনও মেডিক্যাল কলেজই নেই, জুনিয়র ডাক্তার থাকবে কী করে? জুনিয়র ডাক্তারদের আন্দোলনের সঙ্গে আমার ভাইয়ের মৃত্যুর কোনও সম্পর্ক নেই। আমরা দোষী চিকিৎসকের শাস্তি চাই। কিন্তু পুলিশ অভিযোগ নিচ্ছে না।
Post Views:80

