Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার রোড রোলারে, কি ঘটলো কেন তারা রোড রোলারে

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার রোড রোলারে, কি ঘটলো কেন তারা রোড রোলারে

News Bazar 24 1 week ago

Newsbazar24 Desk : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 'নেশামুক্ত ভারত' অভিযানের অংশ হিসেবে এবং যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে মুখ্যমন্ত্রী বুধবার বালুরঘাটে প্রায় ২ লক্ষ নিষিদ্ধ কাশির সিরাপের বোতলের ওপর দিয়ে রোড রোলার চালালেন।

ঘটনার বিবরণ ও উদ্দেশ্যযৌথ অভিযান: গত চার মাসে সীমান্তরক্ষী বাহিনী (BSF) এবং রাজ্য পুলিশ যৌথ অভিযান চালিয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে রাখা এই বিপুল পরিমাণ ফেনসিডিল কফ সিরাপ বাজেয়াপ্ত করেছিল।

কেন্দ্রীয় মন্ত্রী ও বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের সঙ্গে মুখ্যমন্ত্রী রোড রোলার চালিয়ে দক্ষিণ দিনাজপুর জেলার এসপি অফিসের বাইরে সারিবদ্ধ বোতলগুলো চূর্ণ করেন। এই কর্মসূচিতে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বৈত মুখোপাধ্যায়ও উপস্থিত ছিলেন।

নেশামুক্তির বার্তা: মুখ্যমন্ত্রী জানান, তরুণ প্রজন্মকে নেশার হাত থেকে রক্ষা করা এবং পশ্চিমবঙ্গকে পুরোপুরি মাদকমুক্ত করাই এই অভিযানের প্রধান লক্ষ্য।

কড়া হুঁশিয়ারি: এই ধরনের অবৈধ মাদক কারবারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বছরের পর বছর জেলে কাটাতে হবে বলে তিনি কড়া সতর্কবার্তা দেন।

মুখ্যমন্ত্রী হওয়ার পর বালুরঘাটে এটাই ছিল অধিকারীর প্রথম সফর। তিনি জেলায় একটি প্রশাসনিক কর্মসূচিতে যোগ দেন। সাংবাদিকদের সাথে মিলিত হয়ে তিনি বলেন পুজোর আগে বালুরঘাটবাসীর জন্য তিনটি বড় উপহার

১) বালুরঘাটে বিশ্ববিদ্যালয় স্থাপন ২) বালুরঘাটে পুজোর আগেই ২৫০ আসন বিশিষ্ট মেডিকেল কলেজের ভূমিপুজনের ইচ্ছা ৩) বালুরঘাট বিমানবন্দর শীঘ্রই চালু করা হবে

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: News Bazar 24