Dailyhunt
রাজ্যে পালাবদলের পর রায়গঞ্জ পুরসভার প্রশাসক পদ থেকে ইস্তফা দিচ্ছেন সন্দীপ বিশ্বাস

রাজ্যে পালাবদলের পর রায়গঞ্জ পুরসভার প্রশাসক পদ থেকে ইস্তফা দিচ্ছেন সন্দীপ বিশ্বাস

News Britant 1 week ago

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ রাজ্যে রাজনৈতিক পালাবদলের আবহে এবার রায়গঞ্জ পুরসভার প্রশাসক পদ থেকে পদত্যাগ করতে চলেছেন সন্দীপ বিশ্বাস! এমন খবর শোনা যাচ্ছে। বৃহস্পতিবারই তিনি রায়গঞ্জের মহকুমাশাসক এবং রাজ্যের নগর উন্নয়ন দপ্তরে ইমেইলের মাধ্যমে নিজের পদত্যাগপত্র পাঠাবেন বলে সূত্র মারফত জানা গিয়েছে।

সূত্রের খবর, দীর্ঘদিন ধরে প্রশাসক হিসেবে দায়িত্ব সামলানোর পর বর্তমান রাজনৈতিক পরিস্থিতির জেরে এই সিদ্ধান্ত নিয়েছেন সন্দীপ বিশ্বাস। যদিও এখনও পর্যন্ত তাঁর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি। তবে প্রশাসনিক মহলে এই খবরে জোর চর্চা শুরু হয়েছে।

রায়গঞ্জ পুরসভার কর্মী ও রাজনৈতিক মহলের একাংশের মতে, রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের প্রভাব স্থানীয় প্রশাসনেও পড়তে শুরু করেছে। উল্লেখ্য, পুরবোর্ড না থাকায় প্রশাসক হিসেবেই পুরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজ এবং প্রশাসনিক দায়িত্ব সামলাচ্ছিলেন সন্দীপ বিশ্বাস। তাঁর পদত্যাগের পর পরবর্তী প্রশাসনিক দায়িত্ব কার হাতে যাবে, তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: News Britant