Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
সুবর্ণ জয়ন্তীতে উদীরণ পত্রিকা, বিশেষ অনুষ্ঠান

সুবর্ণ জয়ন্তীতে উদীরণ পত্রিকা, বিশেষ অনুষ্ঠান

News Britant 2 hrs ago

#রায়গঞ্জ: ‘রায়গঞ্জ থেকে প্রকাশিত ‘উদীরণ’ পত্রিকার সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন, সংবর্ধনা অনুষ্ঠান কলকাতায় লীলা রায় সভাগৃহে (৪৯সি,সেন্ট্রাল এভিনিউ,কলকাতা-১২) অনুষ্ঠিত হতে চলেছে।

উদীরণ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক, বিশিষ্ট লেখক স্বপন মজুমদার জানান, আগামী ১৯ শে ডিসেম্বর বিকেল ৪টায় এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রখ্যাত কথা সাহিত্যিক মাননীয় ভগীরথ মিশ্র।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রায়গঞ্জের প্রাক্তন বিধায়ক, সাহিত্যিনুরাগী মোহিত সেনগুপ্ত ও করণদিঘির প্রাক্তন বিধায়ক গোকুল রায়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সুসাহিত্যিক কবি অসিতবরণ চট্টোপাধ্যায়, সুকুমার মজুমদার, উৎপল ঝা,সুপ্রিয় দাস ও সুব্রত ঘোষ। সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রায়গঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্রী অমিত সরকার। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন বিশিষ্ট শিক্ষাবিদ শ্রী সুশীল গোস্বামী।

ঐদিন পত্রিকার সুবর্ণ জয়ন্তী সংখ্যা প্রকাশ এবং গুণীজন সংবর্ধনার আয়োজন করা হয়েছে। উত্তরবঙ্গ ও কোলকাতার আমন্ত্রিত লেখকদের সম্মাননা জানানো হবে। বক্তব্যের পাশাপাশি থাকছে স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি ও নৃত্যানুষ্ঠান।

প্রসঙ্গত তিনি আরও জানান,উদীরণ শুধু একটি পত্রিকা নয়, এটি একটি মঞ্চ।এই পত্রিকায় আজকের অনেক প্রতিষ্ঠিত লেখকের প্রথম লেখা প্রকাশিত হয়েছে। নতুন ও প্রতিভাবান লেখকদের তুলে নিয়ে আসা আমাদের পত্রিকার অন্যতম কাজ বলে আমরা মনে করি। তাই যারা লিখছেন,আগামী দিনে তারাই হবে উদীরণের অন্যতম মুখ।

শ্রী মজুমদার বলেন, উদীরণ উত্তরবঙ্গের রায়গঞ্জের একটি ছোট্ট পত্রিকা। রায়গঞ্জের মাটি থেকেই তার জন্ম। কিন্তু এখন সে শুধু আর রায়গঞ্জ, উত্তরবঙ্গের মধ্যে আটকে নেই,সীমানা ছাড়িয়ে কলকাতার লিটল ম্যাগাজিন মহলেও উদীরণ আজ নিজের একটা স্থান করে নিয়েছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: News Britant