নিউজ ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল পুরুলিয়ার কড়ারি মাঠে কুড়মি সমাজের এক জনসভাতে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন,"কুড়মি ভাষাকে অষ্টম তপশিলে অন্তর্ভুক্ত করা হবে। কুর্মিরা যখন নিজেদের দাবি দাওয়া নিয়ে আন্দোলন করেছে, তখন তৃণমূল সরকার তাদের দমন করার চেষ্টা করেছে।তিনি আরও বলেন, কুর্মি সম্প্রদায়ের উন্নয়নের জন্য বাড়ানো হবে সরকারি বরাদ্দ।
প্রকৃতির দানে কাউকে হাত দিতে দেব না। আগের সরকার পাহাড়ও বেঁচে দিচ্ছিল।কোন পাহাড়কে নিলাম হতে আর আমরা দেব না"। এই ছাড়া, জঙ্গল মহলে অভয়ারণ্য তৈরি করার প্রতিশ্রুতিও দেন মুখ্যমন্ত্রী। পর্যটনকে বাড়াতে ফরেস্ট ট্যুরিজমের সঙ্গে রিলিজিয়াস ট্যুরিজমের উপরেও জোর দিয়েছেন তিনি।

