নিউজ ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : কেন্দ্রের তরফে জানানো হয়েছে, পয়লা অক্টোবর ২০২৬ থেকে নিয়ন্ত্রিত খুচরো বিক্রয় মূল্যে রান্নার গ্যাসের সিলিন্ডার বুক করতে হলে গ্রাহকদের আধার ভিত্তিক বায়োমেট্রিক যাচাই সম্পন্ন করতে হবে।যারা এখনো এই প্রক্রিয়া শেষ করেননি, তারা যাচাই সম্পূর্ণ করার পর থেকেই ভর্তুকিযুক্ত দামে সিলিন্ডার পাওয়ার সুবিধা পাবেন।

