Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
৭ সাংসদের দলত্যাগের পর আরও ভাঙনের জল্পনা, পঞ্জাবে আস্থা ভোটের মুখোমুখি আপ সরকার! কী হল ফল?

৭ সাংসদের দলত্যাগের পর আরও ভাঙনের জল্পনা, পঞ্জাবে আস্থা ভোটের মুখোমুখি আপ সরকার! কী হল ফল?

রাজ্যসভার সাতজন সাংসদ একসঙ্গে দল ছাড়ার পর পঞ্জাব বিধানসভায় আস্থা ভোটে জয়ী হল আম আদমি পার্টি। ১১৭ আসন বিশিষ্ট পঞ্জাব বিধানসভায় ৯৪ জন বিধায়ক রয়েছেন। আপ ছাড়া কংগ্রেসের হাতে রয়েছে ১৭ জন বিধায়ক। এ ছাড়াও শিরোমনি অকালি দলের তিন জন, বিজেপি-র ২ জন, বিএসপি-র ১ জন এবং একজন নির্দল বিধায়ক রয়েছে।

গত ২৪ এপ্রিল আপ-এর রাজ্যসভার ১০ জন সাংসদের মধ্যে ৭ জনই বিজেপি-তে যোগ দেন। দল বদল করা সাংসদদের মধ্যে ছিলেন রাঘব চাড্ডা, সন্দীপ পাঠক এবং হরভজন সিং-এর মতো সাংসদরা। তারই জেরে এ দিন পঞ্জাব বিধানসভায় শক্তি পরীক্ষা দিতে হয় আপ সরকারকে।

পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবান্ত মান দাবি করেন, তাদের বিরুদ্ধে বিভিন্ন গুজব এবং অপপ্রচার ছড়ানো হচ্ছে। তাঁর আরও দাবি, কয়েকজন আপ নেতা দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন।

ভগবান্ত মান বলেন, 'অনেকেই দাবি করছিলেন আপ-এর ৪০ থেকে ৬৫ জন বিধায়ক নাকি বিজেপি-তে চলে যাচ্ছেন। আজ সেই সমস্ত জল্পনায় ইতি পড়ল।'

দলের ১০ জন সাংসদের মধ্যে দুই তৃতীয়াংশই বিজেপি -তে যোগ দেওয়ায় তাঁদের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইনও কার্যকর করা যায়নি। এর পরই পঞ্জাবের আপ সরকারের স্থায়িত্ব নিয়ে জল্পনা তৈরি হয়।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: News18 Bengali