Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
'আমি বকছি বলে আমার উপর সবাই রেগে যাচ্ছে...' রাস্তায় থুতু ফেললেই এবার বড় নিদান অগ্নিমিত্রার

'আমি বকছি বলে আমার উপর সবাই রেগে যাচ্ছে...' রাস্তায় থুতু ফেললেই এবার বড় নিদান অগ্নিমিত্রার

লকাতা:রাস্তার ধারে মহিলার দুধ জাল দেওয়া প্রশ্নে শহর জুড়ে বিতর্কের পর শহর পরিষ্কার নিয়ে শহরবাসীদের কাছেই বড় আবেদন জানালেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বালিগঞ্জে এদিন অগ্নিমিত্রা বলেন, "সরকারের একার পক্ষে কিছু করা সম্ভব নয়। কোনও প্রতিষ্ঠান একা কোনও কাজ করতে পারে না।

মানুষকে সচেতন হতে হবে।

অগ্নিমিত্রা বলেন, "আমি বকছি বলে আমার উপর সবাই রেগে যাচ্ছে। কেন আমাকে এত বকতে হচ্ছে বলুন তো? আপনাদেরও বকতে হবে। আমাদের পরিষ্কার রাখতে হবে। আমদের স্বচ্ছতা বজায় রাখতে হবে। ডেঙ্গি যাতে না হয় তার জন্য আমাদের সচেতন হতেই হবে। জমা জল বাড়িতে রাখব না। বাড়ি পরিষ্কার রাখতেই হবে। আমাদের ও সাধারণ মানুষকে সবাই মিলে এক সঙ্গে কাজ করতে হবে। সারা বছর যে সমস্ত কর্মীরা পরিষেবা দিচ্ছেন তাঁরাই প্রকৃত হিরো।শাহরুখ সালমান প্রকৃত হিরো নয়।"

বালিগঞ্জ থানার রক্তদান শিবিরে এসে সাংবাদিকদের প্রশ্নের মুখে একাধিক বিষয়ে কথা বলেন অগ্নিমিত্রা। প্লাস্টিক বন্ধের ক্ষেত্রে বিগত সরকার সেভাবে ড্রাইভ হয়ত নিতে পারেনি। কিন্তু আমরা এবার কঠোর হাতে এগুলো দেখব। রাস্তায় থুতু ফেললেন তার ফাইন দিয়ে দিলেন ভাবলেন ও ঠিক আছে, কিছু টাকা দিয়ে দেব। কিন্তু সেটা নয়, যিনি ফেলবেন তাকে দিয়েই পরিষ্কার করাব, তারপর সেটার ভিডিও তুলে স্যোশাল মিডিয়ায় দেব।"

কাম্যাক স্ট্রিট কাণ্ড প্রসঙ্গে অগ্নিমিত্রা বলেন, "যে ভারী হোডিং ছিল সেটা যদি কোনও কারণে ভেঙে নীচে পড়ে তবে অনেকের প্রাণহানির অসংখ্য থাকে তাই ব্যবস্থা নেওয়া হয়েছে। আগে যা হওয়ার হয়ে গেছে। এখন আর হবে না।"

মন্ত্রী জানান, "কলকাতা পুরসভা ও মেট্রোর পক্ষ থেকে যৌথ ভাবে ড্রাইভ চালানো হবে। যাদের জমি আছে কিন্তু তিনি সেখানে থাকেন না, এরকম করলেও হবে না। সেই জমি পরিষ্কার রাখতে হবে। না করলে ব্যবস্থা নেওয়া হবে।"

মমতা বন্দ্যোপাধ্যায়ের 'তৃণমূল ক্ষমতায় ফিরবে' মন্তব্য প্রসঙ্গ অগ্নিমিত্রা বলেন, "আশা করছেন ভাল। তবে আমি বলব, একটু ধৈর্য ধরুন। যে অন্যায় এতদিন করেছেন।" অন্যদিকে রাস্তা খোলা রেখে তৃণমূলের সভা করা প্রসঙ্গে অগ্নিমিত্রা বলেন, "কোনওদিনই কোর্টের নির্দেশ মানেননি। আদালতকে বুড়ো আঙুল দেখিয়েছেন এতদিন। এখন এই সব আর চলবে না।"

প্রীতিশ নন্দী

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: News18 Bengali