Dailyhunt
''আমি তো বিজেপির মতো 'গ্যাস বেলুন পলিটিক্স' করি না...'', শ্রীরামপুরে বললেন মমতা

''আমি তো বিজেপির মতো 'গ্যাস বেলুন পলিটিক্স' করি না...'', শ্রীরামপুরে বললেন মমতা

বীর ঘোষাল, শ্রীরামপুর:মমতা বন্দ্যোপাধ্যায় এদিন শ্রীরামপুরে বলেন, ''আমরা রাজ্য বিধানসভায় বিল পাশ করেছি অধিগ্রহণ করার জন্য। যাতে এখানে কর্মচারীরা সুরক্ষা পান। কিন্তু কেন্দ্রীয় সরকার ২০১৬ সাল থেকে ফেলে রেখে দিয়েছে। দশ বছর হল। কেন করেনি জানেন? আমি শুনেছি, ওদের মালিক নাকি বিজেপির খুব ক্লোজ।''

মুখ্যমন্ত্রীর কথায়, ''রামকৃষ্ণ পরমহংসদেব, মা সারদার দর্শনে আমরা পথ চলি। তাঁদের জন্মস্থান এই হুগলি জেলায়। আপনাদের গর্ব করার বিষয়। জয়রামবাটি কামারপুকুরের উন্নয়নের ডেভেলপমেন্ট বোর্ড তৈরি করেছি। মাহেশের রথের ব্যাপারে কল্যাণ অনেক হেল্প করেছে। অন্যদিকে ফুরফুরা শরিফ, সেখানেও জাঙ্গিপাড়ায়, চণ্ডিতলায় আমরা ডেভেলপমেন্ট অথরিটি করে কাজ করছি। ১০০ শয্যার হাসপাতাল তৈরি করেছি। তারকেশ্বর ডেভেলপমেন্ট অথরিটি তৈরি করেছি। তাপসী মালিকের নামে অনেক কিছু করা হয়েছে।''

''আমি কম বললাম। আমি তো বিজেপির মতো গ্যাস বেলুন পলিটিক্স করি না। তাই কমিয়ে বলব, তা-ও বেশি বাড়িয়ে বলব না। জানেন তো, যেটা সত্য, সেটা আমি সবসময় স্বীকার করি। চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর কার্নিভাল দেখেই আমার দুর্গাপুজোর কার্নিভালের কথা মাথায় আসে। সব ভুলে গিয়েছি কি আমি? মা-বোনেরা দুর্গাপুজো রাজ্যে হয় না? পুজো কমিটির অনুদান চলছে, চলবে। আমাদের ওটা জাতীয় উৎসব। সকলের সবটাই জাতীয় উৎসব।'' বললেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

আপনারা কি জানেন? মাদার টেরেজ়ার যে মিশনারিজ় অফ চ্যারিটি করেছেন, সেই মিশনারিজ় অফ চ্যারিটিরও ৩০০ জনের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। আমি কল্যাণকে বলছিলাম, দেখে দেখে উকুন বেছেছে বিজেপি। এজেন্সি লাগিয়ে। নিজেদের তো লোক নেই, টাকা আছে। টাকার বড্ড অহংকার। ভারতবর্ষের সব টাকা খেয়ে নিয়েছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: News18 Bengali