Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Abhishekh Banerjee: 'অভিষেকের উপর হামলার প্ল্যান ছিল'! বড় দাবি সোনারপুরের বিধায়কের, কাদের দিকে ইঙ্গিত করলেন দেবাশিস ধর?

Abhishekh Banerjee: 'অভিষেকের উপর হামলার প্ল্যান ছিল'! বড় দাবি সোনারপুরের বিধায়কের, কাদের দিকে ইঙ্গিত করলেন দেবাশিস ধর?

অর্পণ মণ্ডল, সোনারপুর: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় বিস্ফোরক মন্তব্য করলেন সোনারপুর উত্তরের বিজেপি বিধায়ক দেবাশিস ধর। তাঁর দাবি, "এই ঘটনা ভোট পরবর্তী হিংসা নয়। বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস কর্মী-সমর্থকরাই হামলা চালিয়েছে। এটা একটা প্ল্যান ছিল।"

দেবাশিস ধরের দাবি, দলের একাংশের ক্ষোভ থেকেই এই হামলার ছক কষা হয়েছিল।

ঘটনার নেপথ্যে গোষ্ঠীদ্বন্দ্বের ইঙ্গিত দিয়েছেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনার প্রতিক্রিয়া দিতে গিয়েই এই মন্তব্য করেন সোনারপুর উত্তরের বিধায়ক। তাঁর এই বক্তব্যের পর রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

এই ঘটনায় দলের অভ্যন্তরীণ কোন্দল ফের প্রকাশ্যে এল বলে মনে করছে বিরোধী শিবির। যদিও তৃণমূলের জেলা নেতৃত্বের পক্ষ থেকে এখনও পর্যন্ত ঘটনার কোনও প্রতিক্রিয়া মেলেনি।

প্রসঙ্গত, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় তৃণমূলের যোগের আরও তথ্য পাওয়া গিয়েছে। সোনারপুরে অভিষেককে ঘিরে শনিবার যে জনরোষ দেখা যায় যার ভিডিও ছবি মুহূর্তে ছড়িয়ে পরে সোশ্যাল মিডিয়ার পাতায় পাতায়, সেই ঘটনায় এবার চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে। গ্রেফতার হওয়া ৫ জনই কি তৃণমূল কর্মী? মোবাইলে ভিডিও দেখে দাবি স্থানীয়দের।

এলাকায় গিয়ে জানা গেল ধৃত আকাশ গায়েন এলাকার সক্রিয় তৃণমূল কর্মী। শুধু তাই নয় ধৃতরা প্রত্যেকেই লাভলি মৈত্রের ঘনিষ্ঠ বলেও দাবি স্থানীয়দের। উল্লেখ্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় গ্রেফতার হওয়াদের মধ্যে রয়েছেন আকাশ গায়েন। স্থানীয় বাসিন্দাদের দাবি, গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মারধোরের ঘটনায় তিনি সরাসরি জড়িত ছিলেন এবং ভাইরাল হওয়া ভিডিওতেও তাকে স্পষ্টভাবে দেখা যাচ্ছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: News18 Bengali