Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Actress Nondinii Chatterjee: বাংলার পরিচিত অভিনেত্রী, ফেসবুকে অডিশন দিয়ে কাজ চাইলেন নন্দিনী চট্টোপাধ্যায়

Actress Nondinii Chatterjee: বাংলার পরিচিত অভিনেত্রী, ফেসবুকে অডিশন দিয়ে কাজ চাইলেন নন্দিনী চট্টোপাধ্যায়

লকাতা: বাংলা ধারাবাহিকের খুব পরিচিত মুখ নন্দিনী চট্টোপাধ্যায়। সিরিয়াল-সিনেমায় তাঁকে প্রায়ই দেখা যেত। আপাতত তিনি বাংলার বাইরে, মুম্বইতে রয়েছেন। কাজের জন্যই তিনি কলকাতা ছেড়ে মুম্বই পাড়ি দিয়েছেন। এবং সেই মতো তিনি বিভিন্ন জায়গায় অডিশনও দিচ্ছেন। এবার নন্দিনী সরাসরি ফেসবুকে কাজ চাইলেন।

ফেসবুকে তিনি অডিশন দিলেন, পুরোটা হিন্দিতে। সোশাল মিডিয়ায় এভাবে কাজ চাওয়ার পর, নন্দিনীর প্রসংশায় পঞ্চমুখ নেট দুনিয়া।

কেন প্রশংসা? কারণ কাজ চাইবার মধ্যে লজ্জা তো কিছু নেই। এবং একজন অভিনেতা হিসেবে নিজের কাজ তুলে ধরার মধ্যে কোনও লজ্জা কীসের, সেই পথে হেঁটেই নন্দিনী এই ভিডিওটি করলেন। প্রথমে তিনি বলছেন কীভাবে তাঁর অভিনয় জীবনের হাতেখড়ি, কাঁদের কাঁদের থেকে তিনি কাজ শিখেছেন। নাটক অর্থাৎ মঞ্চাভিনয়ের মাধ্যমে পথচলা শুরু নন্দিনীর। এরপর ব্যক্তিগত কারণের জন্য বাংলার বাইরে তিনি কাজ করতে পারেননি। ফলে তিনি বাংলা সিরিয়ালে বেশি কাজ করেছেন। বাংলা সিনেমাতেও তিনি অভিনয় করেছেন, যেখানে দুটি ছবির কথা তিনি উল্লেখ করেছেন যেখানে মিঠুন চক্রবর্তীর সঙ্গে তিনি কাজ করেছেন। এরপর একটি কাজ করেছেন নসিরউদ্দিনের সঙ্গে। সিরিজে অভিনয় করেছেন। এই কাজগুলির কথা উল্লেখ করেছেন অভিনেত্রী। তিনি এখন মুম্বই চলে গিয়েছেন, কারণ নন্দিনী মনে করেন যে সেখানে কাজের সুযোগ বেশি।

নন্দিনী একা হাতে ছেলে মানুষ করেছেন। অভিনয় করেছেন। যদিও তাঁর স্বামী একেবারেই চাইতেন না তিনি এই পেশায় থাকুন। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে, অভিনয়ের পেশায় থাকার জন্য তাঁর শ্বশুরমশাই উৎসাহ দিয়েছেন এবং সেই কারণেই তিনি এতদিন কাজ চালিয়ে যেতে পেরেছেন। এখন তাঁর ছেলে বড় হয়ে গিয়েছে, তাই ঝুঁকি নেওয়ার কথা ভেবেছেন নন্দিনী। এখন তাঁর ছেলে বিদেশে থাকেন। নন্দিনীর মেয়ে, পেশায় শিক্ষিতা, বিয়ে হয়ে নিজের ঘর পেতেছেন। ফলে অভিনেত্রী এখন ঝাড়া হাত-পা। নিজের কাজের প্রতি আরও মনযোগ দিতে চাইছেন অভিনেত্রী। সেই কারণে মুম্বই যাত্রা এবং সর্বশেষ খোলা অডিশন।

আরও পড়ুন Harbhajan Singh House Eden Gardens Soil: সুদূর পঞ্জাবে কোটি টাকার বাংলো, কেন বাড়ি তৈরির সময় দাদার কাছে ইডনের 'এক মুঠো' মাটি চেয়েছিলেন হরভজন সিং?

এমনিতেই বিভিন্ন সুন্দর সুন্দর ছবি পোস্ট করতে থাকেন তিনি। ভক্তদের থেকে বাহবাও পান। এবার তাঁর এই সাহসী পদক্ষেপে নন্দিনী বুঝিয়ে দিলেন তিনি নতুন কাজের প্রতি কতটা আগ্রহী। বাংলা-হিন্দি-ইংরেজি ও ভোজপুরী ভাষায় পারদর্শী অভিনেত্রী। এভাবে সোশাল মিডিয়ায় কাজ চান নীনা গুপ্তাও। একটা সময় প্রায় কাজ ছিল না অভিনেত্রীর হাতে। তিনি বরাবরই সাহসী। এবং নিজের কাজের জন্যও সেই সাহসী পদক্ষেপ নেন নীনা। তারপর থেকে প্রচুর কাজের অফার পেতে থাকেন নীনা গুপ্ত। এখন তিনি মুম্বইয়ের অন্যতম ব্যস্ত অভিনেত্রী। সেই পথে পা রাখলেন বাংলার নন্দিনী। এখন দেখা যাক তিনি কতটা সাড়া পান তাঁর ফেসবুক অডিশনে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: News18 Bengali