Dailyhunt
Anant Ambani Birthday: জন্মদিনের আগে Ganga Spine Injury Foundation-কে বিপুল সহায়তা অনন্ত আম্বানির, উপকৃত হবেন হাজার হাজার পিছিয়ে পড়া মানুষ

Anant Ambani Birthday: জন্মদিনের আগে Ganga Spine Injury Foundation-কে বিপুল সহায়তা অনন্ত আম্বানির, উপকৃত হবেন হাজার হাজার পিছিয়ে পড়া মানুষ

গুজরাত: রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর অনন্ত আম্বানির জন্মদিন! আগামী ১০ এপ্রিল তিনি ৩১ বছর পূর্ণ করবেন। এই শুভ মুহুর্তে অনন্ত ঘোষণা করেছেন, তিনি কোয়েম্বাটুরের Ganga Spine Injury Foundation (GSIF)-কে সহায়তা করবেন। মেরুদণ্ডে আঘাতপ্রাপ্ত রোগীদের জন্য এই সংস্থার গুরুত্বপূর্ণ পুনর্বাসন পরিষেবার কথা জেনে তিনি এই সিদ্ধান্ত নেন।

জন্মদিনের আগেই GSIF-কে আর্থিক সহায়তা করার এই সিদ্ধান্ত নেওয়া হয়। একটি প্রেস বিজ্ঞপ্তিতে Ganga Spine Injury Foundation (GSIF) জানিয়েছে, " অনন্ত আম্বানির জন্মদিন উপলক্ষে দেওয়া এই অনুদান আর্থিকভাবে পিছিয়ে পড়া রোগীদের জন্য বড় সহায়তা হবে। এর ফলে তারা ৫০ দিন বা তারও বেশি সময় ধরে সম্পূর্ণ বিনামূল্যে, পূর্ণ সহায়তা-সহ পুনর্বাসন পরিষেবা পাবেন।"

এই সময়ে রোগীরা বহুমুখী পুনর্বাসন পরিষেবা পাবেন, যার মধ্যে রয়েছে চিকিৎসা পরিষেবা, ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, চলাফেরা ও হুইলচেয়ার ব্যবহারের প্রশিক্ষণ, ব্লাডার ও বাওয়েল ম্যানেজমেন্ট, মানসিক কাউন্সেলিং, পুষ্টিগত সহায়তা, এবং পেশাগত ও কার্যকরী পুনর্বাসন। এই কর্মসূচির লক্ষ্য হল রোগীদের স্বনির্ভর করে তোলা, তাদের কাজে ফিরতে সাহায্য করা এবং সম্মানের সঙ্গে সমাজে পুনরায় অন্তর্ভুক্ত হতে সক্ষম করা।

Ganga Spine Injury Foundation-এর ম্যানেজিং ট্রাস্টি ডঃ রাজাশেখারান জানান, ""আমরা এই অর্থবহ উদ্যোগের জন্য গভীরভাবে কৃতজ্ঞ। এই সহায়তা রোগী এবং তাঁদের পরিবারের জীবনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে, এবং তাঁদের আশা ও মর্যাদার সঙ্গে এগিয়ে যেতে সাহায্য করবে।"

অন্যদিকে, অনন্ত আম্বানির জন্মদিন উপলক্ষে ফের নক্ষত্র সমাগম। বুধবার ৮ এপ্রিল মুম্বইয়ে তারকাদের আনাগোনা দেখা যায়। ছিলেন শাহরুখ খান। তাঁর পোশাক ছিল অনাড়ম্বর অথচ স্টাইলিশ। সাদা টি-শার্ট ও ক্যাজুয়াল বটমসের সঙ্গে, এই গরম থেকে বাঁচতে একটি কালো ব্যান্ডানা যোগ করেন। তাঁর সঙ্গে ছিলেন গৌরী খান, তাঁদের ছেলে আবরাম এবং এমনকি তাঁদের পোষা কুকুরটিও। বিমানবন্দরে প্রবেশের আগে শাহরুখ সংক্ষেপে পাপারাৎজিদের অভিবাদন জানান।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: News18 Bengali