Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Annapurna Bhandar: বুধবার থেকেই শুরু হবে অন্নপূর্ণা যোজনার পরিষেবা... সুবিধা পেতে গেলে কী করতে হবে? কোন কোন নথি লাগবে? জানুন বিশদে

Annapurna Bhandar: বুধবার থেকেই শুরু হবে অন্নপূর্ণা যোজনার পরিষেবা... সুবিধা পেতে গেলে কী করতে হবে? কোন কোন নথি লাগবে? জানুন বিশদে

লকাতা: বুধবার থেকেই অন্নপূর্ণা যোজনার পরিষেবা দেওয়া শুরু করবে রাজ্য সরকার। ব্লকভিত্তিক মহিলাদের এই পরিষেবা দেওয়ার সূচনা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অন্নপূর্ণা যোজনা ফর্ম বা আবেদনপত্র কীভাবে দেওয়া হবে তা নিয়ে ইতিমধ্যে রাজ্য সরকারের তরফে বিস্তারিত নির্দেশ দেওয়া হয়েছে।

বাড়িতে বাড়িতে গিয়ে অঙ্গনওয়াড়ি কর্মী, আশা কর্মীরা এই ১২ পাতার ফর্ম দেবেন মহিলাদের। তারপর মহিলারা এই ফর্ম ফিলাপ করে জমা দেবেন আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মীদের কাছেই।

প্রথমে অফলাইনে এই আবেদন পত্র দেওয়ার প্রক্রিয়া শুরু হলেও গতকাল থেকে অনলাইনেও আবেদন পত্র দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যেই ২ তারিখের মধ্যে দেওয়া নির্দিষ্ট লক্ষ্য মাত্রায় পৌঁছানোর জন্য অন্নপূর্ণা যোজনার ফর্ম যাতে জমা পড়ে সেই কারণে ২২টি জেলায় ২২ জন সচিব, প্রিন্সিপাল সেক্রেটারি পর্যায়ের আধিকারিকদের নিয়োগও করেছে রাজ্য সরকার। মূলত জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে অন্নপূর্ণা যোজনার কাজে গতি আনবেন সচিব, প্রিন্সিপাল সেক্রেটারিরা। আগামীকাল দুপুর সাড়ে বারোটার সময় অন্নপূর্ণা যোজনার পরিষেবা মহিলাদের হাতে তুলে দেওয়া হবে। ব্লক,মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন থেকে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন উপভোক্তারা।

অনুষ্ঠানিকভাবে আগামিকাল সূচনা করার পর প্রত্যেকটি ব্লক ও মিউনিসিপালিটিতে ১০০ জন করে মহিলা উপভোক্তাকে অন্নপূর্ণা যোজনার অনুমোদিত চিঠি দেওয়া হবে। এই প্রকল্পের সুবিধা পেতে গেলে কী করতে হবে? প্রত্যেকটি পরিবারকে একটি নির্দিষ্ট আবেদন পত্র বা ফ্যামিলি লেভেল ডেটা কালেকশন ফর্ম পূরণ করতে হবে। অন্নপূর্ণা যোজনার আবেদনপত্র পূরণ করার জন্য যে যে নথি গুলি লাগবে তা হল আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড,ব্যাংকের পাস বই, অ্যাকাউন্টের তথ্য,বসবাসের প্রমাণপত্র হিসেবে বিদ্যুৎ বিল বা জলের বিল,পাসপোর্ট সাইজের ছবি। আবেদনপত্র জমা দেবার পর ব্লক স্তরে বিডিও এবং কর্পোরেশনের ক্ষেত্রে কমিশনাররা যাচাই করবেন।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: News18 Bengali