Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Argentina vs Egypt : হাত ক্রস করে এক্স চিহ্ন দেখান মিশরের কোচ, কখন এমন প্রতিবাদ করা যায় জানেন? মেসির বিরুদ্ধে মারাত্মক অভিযোগ

Argentina vs Egypt : হাত ক্রস করে এক্স চিহ্ন দেখান মিশরের কোচ, কখন এমন প্রতিবাদ করা যায় জানেন? মেসির বিরুদ্ধে মারাত্মক অভিযোগ

লকাতা : বিশ্বকাপের শেষ ষোলোর সব থেকে রোমহর্ষক ম্যাচ। তবে মিশর বনাম আর্জেন্টিনা ম্যাচে রেফারিং নিয়ে বিতর্ক থাকল। এই ম্যাচে আর্জেন্টিনা জিতে গেলেও আলোচনায় মিশর।

গোল বাতিল, পেনাল্টি না দেওয়া, এমনকী ম্যাচ আগে থেকেই ফিক্স ছিল বলেও অভিযোগ উঠেছে। ঠিক এই সময়ে সামনে এসেছে আরও একটি ঘটনা।

মিশরের কোচ হোসাম হাসানের মাঠেই ক্রস চিহ্ণ দেখানো।

ম্যাচের প্রায় শেষের দিকে সেই বিতর্কিত ঘটনা ঘটে-

জানা যায়, আর্জেন্টিনা ও মিশরের রোমাঞ্চকর ম্যাচের শেষ দিকে ঘটনাটি ঘটে। ম্যাচে আর্জেন্টিনা ৩-২ ব্যবধানে জয় পেলেও রেফারির বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে ক্ষুব্ধ ছিল আফ্রিকান দেশ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, টাচলাইনে উত্তপ্ত বাক্যবিনিময়ের সময় মেসি কোচ হাসানের দিকে উদ্দেশ্য করে কিছু একটা বলছেন। এরপরই হাসান তাঁর দুই হাত আড়াআড়ি করে 'এক্স' আকৃতি তৈরি করেন।

আসলে বর্ণবাদী আচরণের শিকার হলে ফিফার প্রটোকল অনুযায়ী এই সংকেত দেওয়া হয়। তবে মেসি সেই সময় হাসানকে ঠিক কী বলেছিলেন, সেই বিষয়ে এখন পর্যন্ত কোনো অডিও বা আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি। হাসান কিংবা ফিফা-কোনো পক্ষই এখনো স্পষ্ট করেনি যে এই ভঙ্গিটি সরাসরি মেসি, আর্জেন্টিনার সাইডলাইন নাকি দায়িত্বরত কর্মকর্তাদের উদ্দেশ্যে ছিল।

ম্যাচের তখন শেষ সময়। মাঠের ভেতরের তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে ডাগআউটেও। রেফারির সিদ্ধান্তের প্রতিবাদে তখন ক্ষোভ জানাচ্ছিলেন মিশরের ফুটবলার থেকে শুরু করে কোচ ও সাপোর্ট স্টাফের অনেকেই। এসবের মধ্যেই কোচ হোসাম হাসানকে দেখা যায় দুই হাত আড়াআড়ি উঁচিয়ে ধরে এক ধরনের সঙ্কেত দিতে।

হাসানের সেই সঙ্কেতের মানে কী-

হাসান ওই সঙ্কেত দিচ্ছিলেন ফিফার একটি নিয়মকে তুলে ধরতেই। ফিফার বৈষম্যবিরোধী প্রোটোকল অনুযায়ী, ম্যাচের সময় বর্ণবাদী আচরণ বা বৈষম্যের শিকার হলে খেলোয়াড়, কোচ এবং কর্মকর্তারা উভয় বাহু আড়াআড়ি করে 'X' চিহ্ন তৈরি করে অভিযোগ জানাতে পারেন। আন্তর্জাতিকভাবে স্বীকৃত সঙ্কেত এটি।

এসবের মধ্যেই টাচলাইনের পাশে দাঁড়িয়ে দুই হাত আড়াআড়ি উঁচিয়ে ধরে 'X' অক্ষরের মতো চিহ্ন দেখান হাসান। বেশ কিছুক্ষণ ধরে ডাগআউটের সামনে ঘুরে ঘুরে সহকারী রেফারিদের সামনে গিয়ে সেই সঙ্কেত দেখাতে থাকেন তিনি। মাঠের রেফারির দিকেও দেখান। সহকারী রেফারিরা তখন মাঠের রেফারির দৃষ্টি আকর্ষণ করেন। রেফারি ফঁসোয়া লুতেকসিয়ে গিয়ে হলুদ কার্ড দেখান তাঁকে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: News18 Bengali