Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Arup Biswas : যুবভারতীতে মেসি কাণ্ডে আবার এফআইআর, অরূপ বিশ্বাসের নাম আলাদা করে উল্লেখ, শুরু হবে জিজ্ঞাসাবাদ

Arup Biswas : যুবভারতীতে মেসি কাণ্ডে আবার এফআইআর, অরূপ বিশ্বাসের নাম আলাদা করে উল্লেখ, শুরু হবে জিজ্ঞাসাবাদ

লকাতা : যুবভারতীতে মেসি কাণ্ডে ফ্রেশ FIR করলো বিধাননগর পুলিশ সেখানে প্রাপ্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের নাম আলাদা করে উল্লেখ করা হয়েছে। তাঁকে ডেকে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া শুরু করতে চলেছে পুলিশ।

শতদ্র দত্ত বিধান নগর দক্ষিণ থানায় একটি আলাদাভাবে আজকে অভিযোগ জানিয়েছে। যেখানে শুধুমাত্র অরূপ বিশ্বাসের নাম উল্লেখ করা হয়েছে।

সেই অভিযোগের ভিত্তিতে মেসি কাণ্ডে অরূপের নামে এফআইআর হয়েছে। জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া খুব শিগগিরই শুরু করতে চলেছে পুলিশ।

এর আগেও প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের নামে এফআইআর দায়ের করেছিলেন ক্রীড়া উদ্যোগপতি শতদ্রু দত্ত। বাংলার নতুন ক্রীড়ামন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েই মেসি কাণ্ড নিয়ে মুখ খুলেছিলেন নিশীথ প্রামাণিক। সাংবাদিক বৈঠক থেকে রাজ্যে ক্রীড়া ক্ষেত্রে একগুচ্ছ উন্নয়নমূলক বার্তা দেওয়া পাশাপাশি মেসি কাণ্ডের ফাইল চেয়ে পাঠিয়েছেন বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের নতুন ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী।

যুবভারতীতে মেসি-ইভেন্টে বিশৃঙ্খলা। সেই কাণ্ডে শতদ্রু ছিলেন কাঠগড়ায়। তার পর ৩৮ দিন জেলবন্দি থাকতে হয়েছিল তাঁকে। ক্রীড়া সংগঠক শতদ্রু দত্ত এতদিন কোথায় ছিলেন, এ প্রশ্ন এখন অনেকের মনে। অবশেষে তিনি কামব্যাক করেন। জানান, মেসি ইভেন্টে বিশৃঙ্খলার দায় প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের।

শতদ্রু দত্ত বলেছিলেন, 'অরূপ বিশ্বাস মেসিকে পাড়ার পল্টু ভাবল। মেসির কাঁধে-পেটে হাত দিয়ে নিজের ফাংশন বানিয়ে ফেলল। ওটা একটা পাবলিক ইভেন্ট ছিল। সেখানে কীভাবে নিজের পরিবারের লোক নিয়ে মাঠের মধ্যে ছবি তুলল? সেদিন যদি মেসির কোনও ক্ষতি হয়ে যেত, সেই দায়িত্বটা কে নিত? এমনিতে ইভেন্টটা নিয়ে আন্তর্জাতিক স্তরে নিউজ হয়েছিল। সামনে বিশ্বকাপ রয়েছে। তারা তো আমাকে কেউ ছেড়ে কথা বলত না।'

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: News18 Bengali