Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Asit Mazumder Arrested: অভিষেক হেনস্থার প্রতিবাদে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার

Asit Mazumder Arrested: অভিষেক হেনস্থার প্রতিবাদে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার

চুঁচুড়া:চুঁচুড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার গ্রেফতার। তাঁরই সঙ্গে চুঁচুড়া পুরসভার ভাইস চেয়ারম্যান পার্থ সাহা-সহ ১০ জনকে আটক করল চুঁচুড়া থানার পুলিশ। গতকাল পিপুলপাতিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ, পুলিশের কাজে বাধা, ধাক্কা দেওয়ার অভিযোগ ওঠে অসিত মজুমদারের বিরুদ্ধে।

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হেনস্থার প্রতিবাদে প্রাক্তন বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে অবরোধ করে তৃণমূল কর্মীরা। চন্দননগর পুলিশ কমিশনারেট সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যেই। গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় বিক্ষোভের সময় পুলিশের সঙ্গে বচসা হয় প্রাক্তন বিধায়কের। তারপরই রবিবার এই গ্রেফতারিকে কেন্দ্র করে জেলায় রাজনৈতিক পারদ চড়তে শুরু হয়েছে। রবিবার নির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে পুলিশ তাঁকে হেফাজতে নিয়েছে। ২০২২ সালে চুঁচুড়ায় বিজেপি কর্মীদের ওপর একটি নৃশংস হামলার ঘটনায় নেতৃত্ব দেওয়ার অভিযোগ ছিল প্রবীণ এই প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে।

অসিত কী করছিলেন?

চুঁচুড়া পিপুল পাতিতে শনিবার কর্মসূচি ছিল অসিত মজুমদারের। নিত্যনৈমিত্তিক জিনিসের দাম বৃদ্ধি নিয়ে পূর্ব পরিকল্পিতই ছিল সেই কর্মসূচি। তৃণমূল কর্মীদের নিয়ে অবরোধে বসেন চুঁচুড়া প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত। পরবর্তীতে অভিষেকের মার খাওয়ার খবর কানে আসতেই প্রতিবাদের মুখ ঘুরে যায়। এরপর মাঝ রাস্তায় অসিতের নেতৃত্বে বসে পড়েন তৃণমূল কর্মীরা। সেখানে পুলিশের সঙ্গে তাকে খোস মেজাজেই কথা বলতে দেখা যায়। যদিও, সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় খানিক সিরিয়াস ভঙ্গিতেই কথা বলেছেন তিনি।

অসিত মজুমদার বলেন, "পেট্রল-ডিজেল গ্যাসের দাম বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ করছিলাম। অত্যন্ত দুঃখের বিষয় রাজ্যের গণতন্ত্র নষ্ট করে দিচ্ছে বিজেপি। আজ আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বেলেঘাটায় গিয়েছিলেন। তারপর বিকেলে সোনারপুরে গিয়েছিলেন ঘর ছাড়া কর্মীদের পাশে দাঁড়াতে। সেখানে বিজেপি হেনস্থা করেছে। তার উপর ডিম-ইট-পাথর ছোড়া হয়েছে মেরে ফেলার জন্য। বিজেপির এই অত্যাচারের জন্য আমাদের আন্দোলন চলবে। তাই আমরা রাস্তায় বসেছি।"

বিধানসভা ভোটে তৃণমূলের পরাজয়ের পর প্রথম রাজনৈতিক কর্মসূচিতে শনিবার সোনারপুরে গিয়েই আক্রান্ত তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইট-পাটকেল, ডিম থেকে জুতো ছোড়া হয় ডায়মন্ড হারবারের সাংসদের দিকে। ঘটনায় ইতিমধ্যে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমনাথ ঘোষ

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: News18 Bengali