Dailyhunt
Assembly Election Voting 2026 Live Updates: অসমে দুপুর ১টা পর্যন্ত ভোটের হার ৬০ ছুঁই ছুঁই, ভোট দিয়ে বিস্ফোরক মন্তব্য জুবিন পত্নীর

Assembly Election Voting 2026 Live Updates: অসমে দুপুর ১টা পর্যন্ত ভোটের হার ৬০ ছুঁই ছুঁই, ভোট দিয়ে বিস্ফোরক মন্তব্য জুবিন পত্নীর

Assam, Kerala, Puducherry Elections 2026 Voting Live: বৃহস্পতিবার অসম, কেরল এবং পুদুচেরীতে ভোটগ্রহণ। এর মধ্যে অসম এবং কেরল বিশেষ করে নজরে, দুই রাজ্যেই এক দফাতে ভোটগ্রহণ।

অসমে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ৭৫টি আসন পেয়ে ক্ষমতায় এসেছিল বিজেপির এনডিএ। অসম বিধানসভার ১২৬টি আসনের মধ্যে বিজেপি ৯৩টি আসনে লড়ে পেয়েছিল ৬০টি আসন।

অন্য দিকে, কংগ্রেস নেতৃত্বাধীন জোট পেয়েছিল ৫০টি আসন। এর মধ্যে কংগ্রেস পেয়েছিল ২৯টি আসন।

২০২১ সালের নির্বাচনে এনডিএ-র নেতৃত্বে ছিলেন সর্বানন্দ সোনওয়াল, এবার রয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা। এবার ১২৬টি আসনের মধ্যে কংগ্রেস লড়ছে ৮৯টি আসনে। অসম গণ পরিষদ লড়বে ২৬টি আসনে। অসম সম্মিলিত মোর্চার হয়ে কংগ্রেস লড়বে ৯৯টি আসনে।

অন্য দিকে, কেরালা বিধানসভায় রয়েছে ১৪০টি আসন। ২০২১ সালের নির্বাচনে সিপিএমের নেতৃত্বাধীন এলডিএফ জোট জিতেছিল ৯৯টি আসন। কংগ্রেসের নেতৃত্বাধীন জোট জেতে ৪১টি আসন। কেরালায় সেবার খাতাই খুলতে পারেনি বিজেপির এনডিএ।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: News18 Bengali