Dailyhunt
বাণিজ্যিক গ্যাস ও অটো এলপিজির দাম বৃদ্ধি, কেন্দ্রকে তোপ কুণাল ঘোষের

বাণিজ্যিক গ্যাস ও অটো এলপিজির দাম বৃদ্ধি, কেন্দ্রকে তোপ কুণাল ঘোষের

ভোট মিটতেই বেড়েছে বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম ও অটো চালানোর জন্য ব্যবহৃত এলপিজির দাম। এক ধাক্কায় ৯৯৪ টাকা বেড়ে গেল বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম হয়েছে ৩২০২ টাকা। অটো-এলপিজির দাম লিটারপিছু ৬ টাকা ৪৪ পয়সা বৃদ্ধি পেয়েছে। বর্তমান দাম হয়েছে ৮৯ টাকা৪০ পয়সা। মধ্য এশিয়ার সঙ্কটের কারণেই এই দাম বৃদ্ধি।

আর এই দাম বৃদ্ধি নিয়ে কেন্দ্রের বিজিপি সরকারকে কোপ দাগলেন কুণাল ঘোষ।

বাণিজ্যিক গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে কুণাল ঘোষ বলেছেন, আমরা তো বলেই ছিলাম নির্বাচনের পর গ্যাস পেট্রোল সবকিছুর দাম বাড়বে। বাণিজ্যিক গ্যাসের দাম এতটা বাড়ল এর সঙ্গে কর্মসংস্থান জড়িত। খাবারের দাম বেড়ে যাবে আরো আনুষঙ্গিক জিনিসের দাম বাড়বে, এবার ঠেলা সামলান। যারা জয় শ্রীরাম বলছিলেন জয় শ্রীরাম বললে আপনাদের জন্য কি কন্সেশন দেবে নাকি? এত জানা ছিল। এবার একে একে সব জিনিসের দাম বাড়াবে। যারা বিজেপিকে নিয়ে খুব নাচছিলেন এবার বুঝুন!"

অটো এলপিজির দাম বৃদ্ধি নিয়েও সরব হয়েছেন কুণাল ঘোষ। বলেছেন,"অটো এলপিজির দাম বাড়লো মানেই ট্রান্সপোর্ট এর উপর প্রভাব পড়া। একটা কমিউনিকেশন যুক্ত। অটো যারা চালান তাদের কর্মসংস্থান। যাত্রী ভাড়া রয়েছে। অর্থাৎ সাধারণ মানুষের উপর একটা প্রভাব পড়বে। বাণিজ্যিক গ্যাসের দাম বাড়িয়েছে এবার পেট্রোল ডিজেল বাড়ির রান্নার গ্যাস কেরোসিন সব কিছুর দাম বাড়াবে যারা বিজেপির জন্য নেচে ছিলেন এখন ঠেলা সামলান।"

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে বিতর্কের পর শুক্রবার সকালে ফের স্ট্রং রুম পরিদর্শনে গেলেন বেলাঘাটার তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ। নিজে খতিয়ে দেখেন সিসিটিভি ব্যবস্থা। স্ট্রং রুমে কমিশনের অব্যবস্থা নিয়েও সরব হয়েছেন বেলেঘাটার তৃণমূল প্রার্থী। তবে জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী কুণাল ঘোষ।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: News18 Bengali