Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
'বাংলায় ফিরবেই টাটা...', বললেন শমীক, সিঙ্গুর প্রশ্নে আফসোস, 'বাজে বার্তা পৌঁছেছিল'

'বাংলায় ফিরবেই টাটা...', বললেন শমীক, সিঙ্গুর প্রশ্নে আফসোস, 'বাজে বার্তা পৌঁছেছিল'

লকাতা: সিঙ্গুর আন্দোলন আর বাংলায় টাটা শিল্পগোষ্ঠীর সিঙ্গুর কারখানা করতে না পারা নিয়ে এবার জোরালো বার্তা দিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। শিল্পপতিদের সঙ্গে এক বৈঠক শেষে আলোচনাচক্রে তাঁর কথায়, "টাটা চলে যাওয়াতে বাজে বার্তা পৌঁছেছিল। শুধু রাজ্য নয়, দেশ নয়, গোটা বিশ্বের কাছেই বাজে বার্তা পৌঁছেছিল।

টাটাকে বাংলাতে ফেরাতে আমারা চেষ্টা চালাচ্ছি।" আগামী দিনে বাংলায় টাটাকে ফিরিয়ে আনার বিষয়েও বড় দাবি শোনা গেল শমীকের মুখে।

সিঙ্গুরেই কি ফিরছে টাটা? উত্তরে শমীক জানান, সিঙ্গুরে হোক বা রাজ্যের অন্য কোথাও, টাটারা বাংলার ফিরছেই। একইসঙ্গে তিনি জানান "শিল্পে জলুমবাজি, তোলাবাজি বরদাস্ত করবে না রাজ্যের বিজেপি সরকার। যদি কেউ শিল্পে দাদাগিরি করার চেষ্টা করে, অভিযোগ পেলে তাদের পার্টি অফিসে নয়, থানায় পাঠাব।" আমূল ছাড়াও বেশ কিছু শিল্প সংস্থা ও উদ্যোগপতিরা বাংলায় শিল্প স্থাপনে উৎসাহ দেখিয়ে যোগাযোগ করছে বলেও দাবি শমীকের।

একইসঙ্গে দলে আগামী দিনে কাদের জায়গা হবে, কাদের হবে না মানদণ্ড বেঁধে দিলেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। ভাল তৃণমূল খারাপ তৃণমূল বাছাই প্রসঙ্গে ফের একবার দলের অবস্থান জানালেন। তবে এও মনে করিয়ে দিলেন "সব তৃণমূল নেতা খারাপ হতে পারে না , কুমোরটুলি থেকে হঠাৎ করে নেতা বা কর্মী তৈরি হয় না।"

একইসঙ্গে শমীকের বার্তা, "সরকার চলছে পার্টি অফিস থেকে, আর নয়। বিজেপি সরকার নয়, সরকার হবে পশ্চিমবঙ্গ সরকার।" কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারমণ-সহএকাধিক শীর্ষ নেতৃত্ব বাংলায় শিল্প স্থাপনের বিষয়ে ওয়াকিবহাল বলেও জানান বিজেপি রাজ্য সভাপতি।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: News18 Bengali