Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Baruipur Incident: বারুইপুরে নাবালিকার মৃত্যুর ঘটনায় রাতভর অভিযান পুলিশের! গ্রেফতার ১, আটক ৩

Baruipur Incident: বারুইপুরে নাবালিকার মৃত্যুর ঘটনায় রাতভর অভিযান পুলিশের! গ্রেফতার ১, আটক ৩

বারুইপুর: কিশোরীর মৃত্যুকে কেন্দ্রকে করে গতকাল, রবিবার থেকে উত্তপ্ত বারুইপুর। বারুইপুরে নাবালিকার মৃত্যুর ঘটনায় রাতভর অভিযান চালিয়ে চারজনকে আটক করল বারুইপুর থানার পুলিশ। সূত্রের খবর, ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে, আটক আরও ৩। ঘটনায় ইতিমধ্যে গনপিটুনির জেরে মৃত্যু হয়েছে এক ব্যক্তির।

ঘটনায় পরিবারের সঙ্গে গতকালই কথা বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 'বর্বরোচিত অপরাধ', বারুইপুর কাণ্ডে প্রতিবাদ জানিয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

প্রসঙ্গত, ১২ বছরের নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বারুইপুর। বাড়ি থেকে দূরে পুকুরে দেহ উদ্ধার হয় কিশোরীর। ঘটনাটি ঘটে বারুইপুরের ধপধপি ২ পঞ্চায়েতের সূর্যপুর হাট এলাকায়। প্রাথমিক তদন্তে বারুইপুর থানার পুলিশের সন্দেহ শ্বাসরোধ করে খুন করা হয়েছে ওই নাবালিকাকে। ওই নাবালিকা শনিবার বিকেল ৪ টে থেকে নিখোঁজ ছিল।

পরিবারের অভিযোগ, খাবার কেনার জন্যই বেরিয়েছিল ওই নাবালিকা। তারপরে চার অভিযুক্ত তাকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ। এর জেরে রবিবার সকাল থেকে উত্তপ্ত সূর্যপুর হাট এলাকা। দেহ আটকে রেখে বিক্ষোভ উত্তেজিত জনতার। বারুইপুরের ঘটনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে ফোনে কথা মৃতা ছাত্রীর বাবার মঙ্গলবার ভবানীভবনে যেতে বলেছেন মুখ্যমন্ত্রী যা অভিযোগ রয়েছে সমস্তটাই শুনবেন।

ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় বিক্ষোভ-অবরোধ-ভাঙচুর। রবিবার পুলিশ প্রথমে গেলে তাদের ঢিল ছুড়ে মারার অভিযোগ ওঠে উন্মত্ত জনতার বিরুদ্ধে। ঘটনায় আহত বেশ কিছু পুলিশকর্মীও। শিয়ালদহ-নামখানা লাইনে অবরোধের জেরে গতকাল, ঘণ্টাখানেক বন্ধ ছিল ট্রেন চলাচল। প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ থাকে সড়কও। ঘটনায় এক সন্দেহজনক অভিযুক্তকে গণপ্রহারের ফলে ওই সন্দেহভাজনের মৃত্যু হয়। পুলিশের অ্যাকশান রেপিড ফোর্স ঘটনাস্থল যায়।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: News18 Bengali