Dailyhunt
Bengal SIR: নাম ছিল, হঠাৎ বাদ! ভোটার তালিকা থেকে বাদ পড়ে বহরমপুরে হাহাকার, গরমে লাইনে দাঁড়িয়ে চরম ভোগান্তি

Bengal SIR: নাম ছিল, হঠাৎ বাদ! ভোটার তালিকা থেকে বাদ পড়ে বহরমপুরে হাহাকার, গরমে লাইনে দাঁড়িয়ে চরম ভোগান্তি

Pranab rakibul, murshidabad: সকাল থেকেই ভিড় করেছেন যে সমস্ত নাগরিকদের ভোটার তালিকা থেকে নাম ডিলিটেড হয়েছে। বহরমপুরের জেলা শাসকের দফতরে ভিড় ট্রাইব্যুনালে আবেদন করার জন্য। সমস্ত নথি দেওয়ার পরও ভোটার তালিকায় নাম না ওঠায় রীতিমতো উদ্বিগ্ন। চৈত্রের গরমকে উপেক্ষা করে বৃদ্ধ বৃদ্ধা থেকে সকলেই নাম ওঠার জন্য আবেদন করছেন জেলা শাসকের দফতরে।

জানা গিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে, যেখানে প্রায় ৬০ লক্ষেরও বেশি নাম বিবেচনাধীন ছিল। কিন্তু সমস্ত নথি জমা দেওয়ার পরেও বহু মানুষের নাম তালিকা থেকে বাদ পড়ায় উদ্বেগ বাড়ছে। কেন নাম বাদ গেল, তার স্পষ্ট উত্তর দিতে পারছে না প্রশাসন।

কাটোয়া মহকুমা প্রশাসন মানুষের ভোগান্তি কমাতে সকাল ৭টা থেকেই ট্রাইব্যুনালের আবেদনপত্র জমা নেওয়ার কাউন্টার খুলেছে। মহকুমা শাসকের দফতরে চারটি কাউন্টারে চলছে আবেদন গ্রহণের কাজ। কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ মোতায়েন রয়েছে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে।

এদিকে বিষ্ণুপুরেও একই ছবি। সকাল ৬টা থেকেই তপ্ত রোদে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রয়েছেন কয়েকশো মানুষ। অনেকেই ছাতা, পাখা কিংবা কাপড় দিয়ে মুখ ঢেকে গরম থেকে বাঁচার চেষ্টা করছেন। অধিকাংশের কাছেই আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড এমনকি ২০০২ সালের ভোটার তালিকায় নাম থাকার প্রমাণ থাকলেও নতুন তালিকা থেকে নাম উধাও। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন কি না, তা নিয়ে চরম দুশ্চিন্তায় সাধারণ মানুষ।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: News18 Bengali