Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Bigg Boss Bangla Promo Sourav Ganguly New Look: লুক বদলে ফেললেন দাদা, সৌরভ গঙ্গোপাধ্যায় এবার পুরোদস্তুর হিরো! বিগ বস বাংলার প্রোমো out! পারবে দাদাগিরিকে টেক্কা দিতে?

Bigg Boss Bangla Promo Sourav Ganguly New Look: লুক বদলে ফেললেন দাদা, সৌরভ গঙ্গোপাধ্যায় এবার পুরোদস্তুর হিরো! বিগ বস বাংলার প্রোমো out! পারবে দাদাগিরিকে টেক্কা দিতে?

লকাতা: বহু দিনের অপেক্ষা শেষ। সৌরভ গঙ্গোপাধ্যায় এবার নতুন রূপে। না, তাঁর উপর তৈরি ছবির জন্য কোনও নতুন ভাবে তিনি সেজে ওঠেননি। তিনি আসছেন বিগ বস বাংলার হোস্ট হিসেবে। যা নিয়ে অনেক আলোচনা হয়েছে। এবার সেই প্রোমো সামনে এল। সেখানে বাংলা দাদা একেবারে অন্য অবতারে। অনেক বেশি হিরো সুলভ।

কারণ বিগ বস শোটাই এমন। ইতিমধ্যে হিন্দি বিগ বসের প্রোমো সামনে এসেছে। বিভিন্ন ভাষায় হবে বিগ বস। আর সেই সব শোয়ে হিরোরা হবেন এই শোয়ের হোস্ট। একমাত্র বাংলায় সিনেমা জগতের না হয়েও সৌরভ গঙ্গোপাধ্যায় সঞ্চালনা করবেন বিগ বসের।

এই প্রোমো-তে প্রথমে সৌরভকে দেখা যাচ্ছ পাজামা পাঞ্জাবি পরে, খাঁটি বাঙালি হিসেবে। তিনি বলছেন যে বাঙালি এমন এক জাতি হিসেবে পরিচিত ছিল, যারা লড়াকু। এমন কোনও প্রতিযোগিতা নেই যাতে বাঙালি অংশ নিয়ে জেতেনি। প্রতিযোগিতা আমাদের দুর্বল করে না তৈরি করে। এবার আবার বাঙালির গর্জে ওঠার পালা। এবার বাঙালি দেখাবে দিন বদলের খেলা। আর নতুন বাঙালির লড়াই দুর্গ জেতার জন্য। কারণ দুর্গ জয়, সহজ নয়। যেখানে ঢোকা যতটা কঠিন, টিকে থাকা আরও শক্ত! এই কথাগুলো সঞ্চালক হিসেবে প্রোমো-তে বলছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

যে কোনও শোয়ের প্রোমো সেই অনুষ্ঠানের বিষয়বস্তু তুলে ধরে। এবং শো কেমন হতে চলেছে, তার একটা আভাস দেয়। এই প্রোমো থেকে বোঝা গেল যে, যেই সৌরভকে সঞ্চালক হিসেবে দাদাগিরিতে দেখা যেত, তার থেকে এটা একেবারেই আলাদা। এখন দেখার বিষয় হল, বিগ বস-এ কতটা দর্শকদের মন টানতে পারেন সৌরভ। এই শো দেখা যাবে স্টার জলসা ও জিও হটস্টার অ্যাপে।

আরও পড়ুনRanbir Kapoor More Fees than Sunny Deol: বলিউডের দুই তাবড় তারকা, একই সিনেমায় রণবীর পাচ্ছেন ১৫০ কোটি, সানি দেওল পাচ্ছেন এতটা কম! কেন?

অত্যন্ত জনপ্রিয় শো বিগ বস। দীর্ঘদিন ধরে এই শোয়ের হোস্ট করেন সলমন খান। তিনি এই শোয়ের হোস্ট হিসেবে সুপারহিট! ভাইজান জানেন কীভাবে প্রতিযোগিদের সঙ্গে ব্যবহার করতে হয়। ফলে শো যটা হিট, ততটাই সলমন হোস্ট হিসেবে পছন্দের। এবার এই ভূমিকায় প্রথমবার সৌরভ। তাঁর দাদাগিরি ছিল বাংলার দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। তিনি বাংলার দাদা এবং তাঁকে ভিত্তি করেই শুরু হয়েছিল এই শো। তবে সেই শো ছেড়েছেন সৌরভ। শোনা গিয়েছে ১২৭ কোটি টাকায় স্টারের সঙ্গে চুক্তি করেছেন তিনি। বিগ বস ছাড়াও একটি কুইজ শো করবেন তিনি। এখন দেখার নিজেই নিজের ইমেজ ভেঙে, টক্কর দিতে পারেন কিনা এবং দাদাগিরির থেকে জনপ্রিয় হয় কিনা বিগ বস।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: News18 Bengali