Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Biplab Chatterjee Death Rumour: 'প্রয়াত' বিপ্লব চট্টোপাধ্যায়! মৃত্যুর ভুয়ো খবরে হাতজোড় করে বললেন 'আমি মারা যাইনি, এখনও বেঁচে আছি'

Biplab Chatterjee Death Rumour: 'প্রয়াত' বিপ্লব চট্টোপাধ্যায়! মৃত্যুর ভুয়ো খবরে হাতজোড় করে বললেন 'আমি মারা যাইনি, এখনও বেঁচে আছি'

লকাতা:টলিউড অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায় ফের শিরোনামে। গতকাল থেকে সোশ্যাল মিডিয়া জুড়ে তাঁর মৃত্যুর খবর নিয়ে জোর চর্চা চলেছে। অভিনেতার ছবির ক্যাপশনে লেখা'প্রয়াত'। এই ছবি দেখে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। ঝড়ের গতিতে এই ভুঁয়ো খবর ছড়িয়ে পড়েছে এপ্রান্ত থেকে ওপ্রান্তে।

অভিনেতার চলে যাওয়ার খবর ছড়িয়ে পড়তেই একের পর এক ফোন আসতে শুরু করে অভিনেতার কাছে।

অভিনেতা নিজেও নিজের মৃত্যুর খবর শুনে আঁতকে উঠেছেন।

সম্প্রতি একটি ভিডিওতে অভিনেতা নিজের পরিচয় দিয়ে বলেছেন, 'জানি আপনারা আমায় চেনেন। এমন কিছু চরিত্রে অভিনয় করেছিলাম, যে কারণে সবাই আমাকে খারাপ লোক বলেই জানেন। কিন্তু আমাদের এখানে রাজনৈতিক নেতা যাঁরা আছেন, তাঁদের থেকে আমি অতটাও খারাপ নই।'

তিনি নিজের মৃত্যু প্রসঙ্গে বলেন, 'আমি নাকি মারা গিয়েছি। আরে মরে তো এক দিন যাবই। এ বিষয় নিয়ে তো কোনও সন্দেহ নেই। ঈশ্বর যত দিন বাঁচিয়ে রাখবেন ততদিনই থাকব।' হাতজোড় করে সকলের কাছে অনুরোধ করে অভিনেতা বলেন, 'এই ধরনের খবর ছড়ানো বন্ধ করুন। শুধু আমার একার জন্য বলছি না, যে বা যার ব্যাপারেই এমনটা বলবেন একটু ভেবেচিন্তে বলুন। এই বিষয়টা একদম ভাল হচ্ছে না। এটাকে শিক্ষার অভাব বলেই আমি মনে করি। আমার পরিবার-পরিজন থেকে আর্টিস্টস ফোরামের সদস্যরা সকলেই আপত্তি জানিয়েছেন। তাই দয়া করে না জেনে এমন কিছু গুজব ছড়াবেন না।'


বর্ষীয়ান অভিনেতার মৃত্যুর মিথ্যে খবর ছড়ানোয় তীব্র প্রতিবাদ জানিয়েছে 'ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার আর্টিস্টস ফোরাম'। ফোরামের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে,বিপ্লব চট্টোপাধ্যায় সম্পূর্ণ সুস্থ এবং ভালো আছেন। শুধু তাই নয়, এই ধরনের ভিত্তিহীন গুজব যাতে কোনও ভাবে শেয়ার করা না হয় । এমন খবর শেয়ার করার আগে যেন যাচাই করে নেওয়া হয়, সেই অনুরোধও করা হয়েছে আর্টিস্টস ফোরামের পক্ষ থেকে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: News18 Bengali